ভোরের সূর্য
পৃথিবীতে নেমে আসে
অনেক বারতা নিয়ে,
আমরা জাগি,কেহ আবার
মুখ গোজে ঘুমিয়ে থাকি।
মর্ত পৃথিবীর উন্মাদনায় মত্ত মানূষ
রোজ-ই স্বীকার নাট্যশালার কঠিন হিয়ায়
কেঊ সরল পথে কেঊবা আবার
কঠিন জগত ভেদ করে
উন্মোচিত করে
আরেকটি পৃথিবী...।
প্রকৃতির খেলা,প্রকৃতির বেলা
প্রকৃতির সব-ই।
মানুষ পুতুল মাত্র...।
তবে যা কিছু ঘটে তার প্রায়শ্রিত্ত কেন?
কেন তার হিসাব নিকাশ?
তকদিরের ঐ ডান হাতটি কি কখনও
সত্য হবে,সত্য কি হবে বাম হাতটিও?
আমি জানি না কিছুই জানিনা।
আমি শুনি ঐ যে ওরা বলে
পাপ করিলে দোযখ,
আর পুন্য করিলে বেহেস্ত।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




