কবিতায় কিছু লিখবো আজ-
যেদিন বুকের তাজা রক্ত ঢেলে
ওরা স্বাধীন করেছিল এ-দেশ
রেখেছিল ওরা দেশের মান
আজ কি পেয়েছে ওরা ?
কবিতায় কিছু লিখবো আজ-
যেদিন সমরে সন্মুখে
যার যা কিছু ছিল তাই নিয়ে
রচনা করেছিল মুক্তির সংগ্রাম
রাজপথে ঢেলেছিল তাজা রক্ত,তাজা প্রাণ
আজ কি পেয়েছে তারা ?
কবিতায় কিছু লিখবো আজ-
যে দিন স্বামীর চোঁখের পলকে
রটেছিল স্ত্রীর বিভৎস ধর্ষণ,
লক্ষকোটি প্রাণ সয়েছিলো গুলির বর্ষণ
রটেছিল হত্যা,গুম,বয়েছিল রক্তের নদী,
ওরা কি পেয়েছে আজ ?
কবিতায় কিছু লিখবো আজ-
যেদিন বাবার কাঁধে সন্তানের লাশ
মায়ের বোঁকে শিশুর
ছিন্ন বিছিন্ন মাংসের স্তুপ
ভায়ের চোঁখে বোনের বিভৎস শরীর,
ছেলের চোঁখে মায়ের না বলা
কষ্ট দাহে মৃত্যুর হাহাকার,
করুন কন্ঠে আর্ত চিৎকার
আজ কি পেয়েছে তারা.?
বাতাসের কান পেতে শুন
ওরা বলছে কোথায় স্বাধীনতা ?
আকাশের মেঘের পানে চেয়ে দেখ
ওরা ভাসছে,
ওরা বলছে
এখনো যে পরাধীনতা ?
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


