
স্বপ্নরা ধেয়ে আসে চারদিক থেকে -
প্রথমে ছোট্ট মিষ্টি একটি স্বপ্ন মুচকি হেসে বললে ,
এই যে দেখ কেমন সুন্দর , রঙ্গিন আমি !
আমাকে সত্যি করে তোল ।
আমি দু'হাত বাড়িয়ে, পরম যত্নে
তাকে বুকে টেনে নিই ।
এরপর মাঝারি গোছের একটি স্বপ্ন
বর্ণিল পুচ্ছ মেলে বললে -
দেখ আমিও কম সুন্দর নই !
আমি সুবোধ বালকের মত তাকেও আমার
প্রশস্ত বুকে ঠাই দিই ।
এরপর সপ্তবর্ণা মোটামুটি বড় মাপের একটা স্বপ্ন -
শোন আমাকেও তুমি উপেক্ষা করতে পারনা !
আমি মন্ত্রমুগ্ধের মত তাকেও স্বাগত জানাই ।
অতঃপর ছোট , বড় ,মাঝারি নানা রঙ্গের স্বপ্নরা
ভিড় জমাতেই থাকে -
আমি ধীরে ধীরে তাদের দাস বনে যাই !
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




