somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোক পাঁচালি - পর্ব -১

২৫ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাড়ে তিন হাত মাটির ঘর বনাম ১৭৫০ বর্গফুট

লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।
---- দেওয়ান হাছন রাজা



চাকরিসূত্রে আমার বর্তমান আবাসস্থল ঢাকার অভিজাত এলাকার একটি কবরস্থানের পাশে নির্মিত সুউচ্চ ভবনে । বাসার প্রায় তিন দিক ঘিরেই কবরস্থান - জানালা , বারান্দা যেখানেই দাঁড়াই না কেন চোখে পড়ে নীচের সারি সারি ছোট ঘরগুলো । বাসায় ওঠার আগে বেশ ভয় ভয় লাগলেও ধীরে ধীরে সয়ে গেছে । আর এখনতো রীতিমত রুটিন করে সকাল - দুপুর - রাত নিজে থেকেই কবরগুলোর খোঁজ-খবর নিই । মাঝে মাঝে বারান্দায় বসে ভাবি আমি যেমন কবরগুলো নিয়ে উৎসুক , কবরে শায়িত মানুষগুলোও কি আমাকে দ্যাখে - কেমন আছে তারা সেখানে - আমার এই বালখিল্য দেখে কি হাসে অথবা এখানকার প্রাণপ্রাচুর্যে ঈর্ষান্বিত হয় , আমার ঘর থেকে ভেসে যাওয়া পরিচিত গানের সুর , রান্নার সুঘ্রাণে তারা কি আর উদ্বেলিত হয় ? এই সুউচ্চ ভবন যেমন জীবনের কোলাহলে মুখর - পাশের কবরস্থান ঠিক তার বিপরীত শান্ত-স্নিগ্ধ শ্যামলিমায় শায়িত মানুষগুলো জীবনের সব হিসাব -নিকাশ মিটিয়ে মনে হয় পরম শান্তিতেই ঘুমিয়ে আছে ।

বারান্দায় বসে মাঝে-মাঝে দেখি দাফনের আনুষ্ঠানিকতা । যদিও বলা হয়ে থাকে মৃত্যুর পর সবাই এক - কবরের মাপ এক ,আনুষ্ঠানিকতা এক , সবাই আসে সাদা কাপড়ে । তারপরও জনসমাগম , কবরের সাজসজ্জা দেখে বোঝা যায় এখানেও রয়েছে বিভেদ । মাঝে -মাঝে বিশেষ ব্যক্তিদের দাফনের সময় দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা । তখন শান্ত - নিস্তব্ধ কবরস্থান সেনা সদস্যদের বুটের ভারে সরব হয়ে ওঠে । দীর্ঘক্ষণ ধরে চলে তাদের মহড়া ।অত:পর শবযাত্রীগণ পৌঁছালে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা । কবরস্থানের শান্তি বিঘ্ন করে তোপ ধ্বনির মাধ্যমে জানানো হয় সশ্রদ্ধ সালাম ( মনে প্রশ্ন জাগে কবরস্থানে এর যৌক্তিকতা কতটুকু ,পবিত্র কবরস্থানের শান্তি ভঙ্গ করার অধিকার কি তাদের আছে ? এই আনুষ্ঠানিকতাতো অন্য যে কোন খোলা প্রাঙ্গণেই সেরে ফেলা যায় ) ।

মৃত্যুর পর মানুষ এই সাড়ে তিন হাত মাটির আবাসই মেনে নেয় । জীবনের আর কোন প্রাচুর্যের কোন অবকাশ সেখানে থাকেনা । অথচ জীবদ্দশায় ১৭৫০ বর্গফুটেও তার প্রাচুর্যকে ধরে রাখতে পারেনা - অপর্যাপ্ত মনে হয়। নিজেদের শৌখিন জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়ে সরকারী আসবাবপত্র ফেলে রাখে খোলা জায়গায় ! আমাদের শুধু চাই আর চাই - আমাদের উচ্চাশার সাথে পাল্লা দিয়ে উল্লম্বিক ভাবে বেড়েই চলেছে সুউচ্চ ভবনের সংখ্যা । একটু কষ্ট করে নীচে তাকালেই চোখে পড়ে - আনুভূমিকভাবে ভাবে বেড়ে চলা ছোট ঘরগুলোও কিন্তু থেমে নেই ওখানেও ধীরে ধীরে সংখ্যা বাড়ছেই !
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:৪৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×