somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু গুরুত্বপূর্ণ লিংকস যা আপনার কাজে লাগবে সবসময়

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা হবার কথা মাথায় রাখেন তাহলে এই আর্টিকেলটি পড়ে ফেলুন। -- কিভাবে কঠিন টাইপের লোকদের ম্যানেজ করবেন?

বর্তমান চাকরি বা জব না হারিয়েও কী করে ফ্রিল্যান্সিংয়ে নামতে পারেন জানতে পারবেন লাইফহ্যাকারের এই আর্টিকেলটিতে । লাইফহ্যাকার আমার বেশ প্রিয় একটি সাইট।

ফ্রিল্যান্সার হয়ে থাকলে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে 'না' বলতে জানতে হবে জেনে নিন কোন কোন ক্ষেত্রে

যদি আপনি লোগো বা মনোগ্রাম আঁকার কথা ভাবেন তবে ঘুরে আসতে পারেন -- বিখ্যাত ও নামকরা লোগো/মনোগ্রাম যার মধ্যে লুকানো অর্থ আছে

বুকমার্কলেট কাকে বলে জানেন তো? এই যে সামু'র প্রথম পাতায় যে পুকুর লেখা বাটনটি রয়েছে, অর্থাৎ যেটিকে বুকমার্ক করে রাখলে সামুতে না এসেও অন্য সাইটে আপনি সামুর ফোনেটিক ব্যবহার করতে পারেন। ওরকম বুকমার্কগুলোকে বলে বুকমার্কলেট। লেট সাফিক্স(suffix) যুক্ত হলে সাধারণত ছোট বোঝায় কিন্তু এক্ষেত্রে বরং বুকমার্কলেট বুকমার্কের চেয়ে বড়। কী করে? বুকমার্কগুলো আসলে বড়সড়ো জাভাস্ক্রিপ্টের কোড! :)
এরকম কিছু জাভাস্ক্রিপ্ট কোডের বুকমার্কলেট আছে যা আপনি ডেভেলপার হয়ে থাকলে খুব কাজে দেবে। ঘুরে আসুন এখানে

রিসেট সিএসএস এর নাম কি শুনেছেন কখনো? সিএসএস চেনেন তো? এরিক মেয়ারের নাম শুনেছেন? ব্রাউজারগুলো যে একই পেজকে আকাশ-পাতাল ভিন্নভাবে দেখায় তা জানেন? রিসেট সিএসএস হলো এর প্রতিকারের উপায়। -- এই আর্টিকেলে নানান ধরণের রিসেট সিএসএস এবং তার বিভিন্ন বর্ণনা আছে। আপনি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার/মার্কআপ বা ইউআই ডিজাইনার হলে এটি বেশ কাজে লাগবে।

ফায়ারফক্সে ফায়ারবাগ ব্যবহার করেছেন? কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, ক্রোম বা অপেরাতে?

ওয়েব ডেভেলপাররা আজকাল জেকোয়ারি বা জেকোয়্যারি ইউআই অথবা এক্সটিজেএস ইত্যাদি লাইব্রেরির কারণে অনেক সহজেই কিছু স্ক্রিপ্ট ব্যবহার করে সমস্যা সমাধান করে ফেলেন। আর এতে স্বল্পায়াসে হয় ঠিকই, কিন্তু গোড়া পত্তনের অভাবে আমাদের কিছু ভুল থেকে যায়। জেমস প্যাডলসে লিখেছেন সেসব ভুল সম্পর্কে

জেনে নিন কেনো আপনার এমভিসি(MVC) ফ্রেমওয়ার্কের মডেলটি স্থূলকায় এবং কন্ট্রোলার শীর্ণকায় হওয়া বাঞ্ছনীয়

সার্চইঞ্জিন অপটিমাইজেশনে যে কাজগুলো করা উচিৎ অথবা যেগুলো এড়িয়ে চলা উচিৎ

ফ্রিল্যান্সিংয়ে ঘন্টা হিসেবে কাজ করা হয়। আপনি ফ্রিল্যান্সিং করলে কি করে ঘন্টার হিসেব করবেন জেনে নিন

আপনি কোড ইগনাইটার ব্যবহার করেন? দেখুন তো এই হ্যাকগুলোর কথা কখনো শুনেছেন কিনা?

এগুলো আমার প্রতিদিনের টুইটার এবং ফেসবুকে প্রকাশিত লিংকসের একটি সংকলন। যদি নিয়মতি আমার এসব লিংক পেতে চান তবে টুইটারে আমাকে ফলো করতে পারেন(তবে নিশ্চিত করতে পারবোনা আমি আপনাকে ফলো করবো, কেননা অনেক লোককে ফলো করলে লিংক বা ফিড পড়তে বেশ কষ্ট হয়। একটি সহজ নিয়ম মানি সেটা হলো ১৫০জনের বেশি ফলো করিনা। :) আর ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবেন না কারণ সাধারণত বেশি পরিচিত না হলে বন্ধু হিসেবে যোগ করিনা।)
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৩
৩৭টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×