somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্রের প্রতি মোস্তফা জব্বারের আইনি নোটিশ: আমরা কী ভাবছি?

০৪ ঠা মে, ২০১০ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কী ভাবছি তা এখন আর কোনো বিষয় নয়। কারণ ব্যাপারটি আদালতে গড়িয়েছে। আদালতেই সুরাহা হবে। এবং আশা করছি মাননীয় আদালত ভুল করবেনা।

আমার আগের দুটো পোস্টে বিস্তারিত উল্লেখ করেছি বর্তমানে বাংলা লেখার এবং ছাপার ডিজিটাল প্রযুক্তির অবস্থা সম্পর্কে। প্রিন্ট মিডিয়াতে এখনো একচ্ছত্র অধিপতি হয়ে আছে 'বিজয়' ইন্টারফেস, লেআউট এবং ফন্ট সমূহ। বাণিজ্যিকভাবে সফল মোস্তফা জব্বার সাহেব একে একে সবাইকে তার পথ থেকে দূর করে দিয়েছেন। সব'চে শক্তিশালি প্রতিপক্ষ হিসেবে '৯০ এর দশকে এসেছিলো কম্পিউটার ভিলেজের গোলাম কিবরিয়া এর টিম। তারা মূলত বিজয়ের উইন্ডোজ সংস্করণ তৈরি করেন এবং পরবর্তিতে প্রায় একই ইন্টারফেসে লেখনি বাজারজাত করেন। নিজেরা প্রোগ্রামার/ডেভেলপার হয়েও ব্যবসায়ী মোস্তফা জব্বারের সাথে টিকে থাকতে পারেননি তারা।

প্রিন্টিং প্রযুক্তিতে সঠিক লেআউটের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর ফন্ট যা পোস্টস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে প্রেসের ফিল্ম আউটপুট দেবার জন্য মানসম্মত। জব্বার সাহেব সফলভাবে এই প্রযুক্তিটিতে আধিপত্য বিস্তার করে আছেন। তার সাথে টেক্কা দেবার কেউ তৈরি হননি বলেই তিনি মনোপলিতে আছেন। আর সব সরকারের আমলেই তিনি টিভির কম্পিউটার অনুষ্ঠানে নিজের পরিবার এবং প্রতিষ্ঠানের প্রচারের নি:শর্ত ছাড়পত্র পেয়ে আছেন। প্রি-প্রেস প্রিন্টিংয়ের অপারেটর(টাইপিং এবং গ্রাফিক্স) ভাইয়েদের কাছে তিনি তাই বিশাল বড়মাপের ব্যক্তিত্ব।

এই মুহূর্তে অভ্র/মেহেদী হাসান খান এর উপর তার আইনি যুদ্ধ কিন্তু নেহাৎই ৫কোটি টাকা হাতছাড়া হয়ে যাওয়া এবং ভবিষ্যতেও না পাবার আশংকা। তিনি ইউএনডিপি, নির্বাচন কমিশন সবাইকেই হ্যাকিং ও পাইরেসিতে ইন্ধনদাতা হিসেবে দেখিয়ে আইনি হুমকি দিয়ে রেখেছেন।

আমি প্রথম থেকেই তার এই কর্মকাণ্ডকে শাইলকের সেই 'আই ওয়ান্ট জাস্ট এ পাউন্ড অফ ফ্লেশ' ডায়ালগ বলেই অভিহিত করেছি। সচল ব্লগে অবশ্য আমার সেই মন্তব্য একটি ভালো পোস্টের জন্ম দিয়েছে।

মামলাটির ব্যাপারে আমি কিছুই বলবোনা। আদালত সঠিক সিদ্ধান্ত নিক।

আমাদের আবেগকে এখন সঠিক পথে অনুরণিত করা প্রয়োজন। আমাদের অভ্রই শেষ নয়। বিজয় একাই প্রথমও নয়। আর এগুলোর কোনোটিই আমাদের বর্তমান সমাধানে যথেষ্ট নয়। এই কথাগুলো মনে রাখতে হবে।

এই যুদ্ধে আমাদের বাংলার অনেক উপকার হবে বলেই মনে করছি।

------------------------------------------------------------------------------
সংশোধন: বিষয়টি এখনও আদালতে গড়ায়নি তবে তার সম্ভাবনা প্রচুর Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৩
৩১টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×