ইদানীং মোবাইলে কথা বলতে বলতে, কিংবা কানে হেডফোন গুজে হাঁটতে হাঁটতে ট্রেনের নিচে চলে যাচ্ছেন কেউ কেউ । সম্প্রতি এমন দুটি খবর পড়লাম পত্রিকার পাতায় । ঘটনাগুলো চিন্তার ।
একসময় আমিও অন্যমনস্ক হয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটতাম । এমনকি সিঁড়ি বেয়ে ওঠা-নামার সময়েও! কি করতাম মোবাইলে? চ্যাট করতাম! অনেকে বন্ধু দুষ্টুমি করে বলতো, নিপুণ, তুই তো চ্যাট করতে করতে ম্যানহোলে পড়বি রে!" আমি পাত্তা দিতাম না । যদিও যথেষ্ট সচেতন ছিলাম, তবুও এভাবে চ্যাট করাটা নেশায় পরিণত হয়ে গিয়েছিল । বহু কষ্টে নেশাটি ছাড়িয়েছি!
এতদিন রাস্তায় গাড়িগুলোর পিছে লেখা দেখতামঃ "সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী" । এখন তো মনে হচ্ছে, প্রতিটি ট্রেন ক্রসিং এ বড় করে লিখে দিতে হবেঃ "ট্রেনের লাইন ছেড়ে দাড়িয়ে যা খুশি করুন ।" গাড়ি চালানোর সময়েও এই কথাগুলো খাটে । অর্থাৎ, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো ঠিক নয় । দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় ।
ভাইরে, পরিবারের মানুষগুলোর চেহারা স্মরণ করে হলেও একবারটি সতর্ক হন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


