অনলাইনে কোন কিছু খুঁজতে আমরা যার স্মরণাপন্ন হই, সেই GOOGLE মামার জন্মদিন আজ । তাঁর খোঁজ করতে তাঁর বাড়িতে (সাইটে) যেতেই মনটা ভালো হয়ে গেলো । মামা ভাগনেদের কথা মনে করে কেক রেডি রাখতে ভোলেনি! ঠিকই আমার জন্য একটা চকলেট কেক রেখে দিয়েছে! পাশে আছে বেলুন, চকলেট আর মজার একটি খেলা । বেশ কিছুক্ষণ খেলে ব্যাপক মজা পেলাম । মনটা ভালো হয়ে গেলো ।
আচ্ছা, GOOGLE কে আমরা সবসময় মামা ডাকি কেন? কাকা, চাচা কিংবা চাচী ডাকতে দোষ কি? নানা-নানী ডাকতেই বা কি প্রব্লেম? আমার ধারণা, মামার কাছে যেমন যেকোনো কিছু আবদার করলে বা বায়না ধরলে তা পাওয়া যায়, গুগলেরও সেই গুণ আছে । কোন কিছু লিখে সার্চ দিলেই গুগল সঙ্গে সঙ্গে আমাদের সেই আবদার পূরণ করে । সম্ভবত এই কারণেই গুগলকে আমরা মামা ডাকি!
শুভ জন্মদিন গুল্টু পুল্টু GOOGLE মামা! তোমার এবারের জন্মদিনে ভাগ্নে হিসেবে আমার আবদার কি? সব কিছু বলে দিতে হবে? তোমার তো মাথায় থাকা উচিৎ, তোমার ভাগ্নে এখন প্রাপ্তবয়স্ক । কাজেই, এই বয়সে তার (আমার) যে জিনিস বা যাকে বেশী দরকার সে জিনিস বা তাঁকে এনে দাও! হ্যাপ্পি বার্থডে!!
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।