একটু ছোটবেলার স্মৃতিচারণ করা যাক । স্কুলে বেশ কয়েক বছর ক্লাস-ক্যাপ্টেন ছিলাম । স্যারেরা আমাকে পাঠাতেন ছোট কাণ্ডের লতা-গুল্মগাছ ডাল ছেটে বেত বানিয়ে আনতে । আনার পর ঐ বেত আমার সহপাঠী বন্ধুদের পিঠে আর হাতে ভাঙ্গা হতো । আমি পড়া পারতাম, তাই ভালো ছাত্রদের কাতারে থাকতাম, তাই মার খেতে হতো না ।
একদিন স্যার বেত বানিয়ে আনতে বললেন । আমার খুব মায়া হল বন্ধুদের জন্য । সেদিন বেশিরভাগ ছাত্রই পড়া পারে নি । এরা সবাই আজ মার খাবে! স্যারের কথার অবাধ্য হইনি কখনও, তাই পুকুরপাড়ে গেলাম বেত বানিয়ে আনতে । এসে দেখি স্যার প্রায় সবক'টাকে দাড় করে রেখেছেন । ওদের সবার দৃষ্টি আমার হাতের দিকে । উদ্দেশ্য- বড় বেত নাকি ছোট বেত এনেছি তাই দেখা । ছোট বেত হলে সুবিধা- ৫/৬ জনকে মারলেই বেত ভেঙ্গে যায় । এরপর আর বেত আনতে নাও বলতে পারে স্যার । একটা সম্ভাবনা আর কি!
তো হয়েছে কি, স্যার তো আমার হাতে ছোট সাইজের বেত দেখে কাছে ডেকে সুধালেন- "কিরে দেব দুলাল? বেতের সাইজ ছোট কেন?" আমি সহজ-সরলভাবে জবাব দিলাম- "স্যার, এই যে প্রতিদিন আপনি আমার হাত দিয়ে বেত আনিয়ে আমার সহপাঠীদেরকে মারেন, বন্ধুদেরকে মারেন, এতে আমার খুব কষ্ট হয় স্যার । ওদের ব্যাথা পাওয়া আমি দেখতে পারিনা ।" স্যার সঙ্গে সঙ্গে বললেন, "হাত পাত!" আমি তো অবাক! আমি তো পড়া পেরেছি, তবে আমি কেন হাত পাতবো? জিজ্ঞেস করতে পারিনি । হাত পাততেই লাল বানিয়ে দিয়েছিলেন স্যার । বলেছিলেন- বন্ধুদের জন্য এতো দরদ? আজ একটু নিজে চেখে দেখ, বন্ধুদের কষ্টের ভাগীদার হ!"
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।