ভদ্রলোক রাস্তা পার হইবার ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন । দূর থেকেই বললাম- কি ব্যাপার বস? রাস্তায় কি করেন? বাসার সব ভালো তো? আমার ভাবিসকল ভালো তো? -বলেই চোখ টিপ দিলাম ।
পাত্তা না দিয়া বেচারা এসে কাকুতি মিনতি করিয়া বলিল- "ভায়া, দাও না একটি ছবি তুলিয়া ফেসবুকে পোস্ট করিয়া! ইদানীং ফেসবুকের কল্যাণে এতো এতো সেলিব্রেটির মাঝে আমি হারাইয়া যাইতে বসিয়াছি... জাকারবার্গ আমাকে ওভারটেক করিয়া কী যে একটা আবিষ্কার করিল!... তো ভায়া, দাও না একটু পাবলিসিটি করিয়া!" -এই বলে হাউ মাউ করে সে কি কান্না বেচারার! বাচ্চাদেরকে হার মানাল সেই কান্না! আমার আবার দয়ার শরীর... না করতে পারলাম না! পকেটের মোবাইলটা বের করে ক্লিক...ক্লিক...
তারপর জানতে চাইলাম- তা বস থাকেন কই এখন? করেন কি? আমাদিগকে নতুন কোন পেইন দেবার যোগার করিতেছেন ল্যাব এ বসিয়া? "ধুর মিয়াঁ! কী যে বল! আমার কি জানের মায়া নাই? এমনিতেই যা কিছু করছি, তার জ্বালায় ফিজিক্সের ফাঁকিবাজ বখাটে ছাত্রদের দৌরানির ওপরে আছি! আর তুমি কও..." -বলেই আবার হাউ--মাউ...
এই লিঙ্কে আইনস্টাইনের ছবিটিতে লাইক দিয়া তাঁর মনের খায়েশ পূরণ করুন!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



