somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই হাহাকারের শেষ কোথায়?

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওয়ায় লঞ্চ ডোবার দৃশ্য (ভিডিও) গণমাধ্যমে প্রকাশ করা একেবারেই উচিৎ হয়নি । এটা প্যানিক ছড়াচ্ছে, যে দেখছে সেই শিউরে উঠছে । এই ধরণের দুঃসংবাদ এমনিতেই মানুষকে দুর্বল করে দেয় । তারপর, ঘটনার পর থেকে পদ্মায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে । ঈদের শেষে ঢাকামুখী জনস্রোতকে পার করতে এই অল্প কয়টা ফেরী যথেষ্ট নয় । কাজেই, ঘাটে লেগে আছে দীর্ঘ যানজট! ঘণ্টার পর ঘণ্টা ঘাটে বসে ফেরীর অপেক্ষায় থাকতে হচ্ছে ।

এবার ঢাকা থেকে ফরিদপুর আসি ঈদের দিন । পদ্মায় সে কী ঢেউ! ফেরীর গায়েই যেভাবে আছড়ে পরছিল, আর যেভাবে পানি ছিটে ছিটে ওপরে আসছিল- লঞ্চের গায়ে সেটা আছরে পরে কি প্রভাব ফেলতে পারে, সেটা সহজেই অনুমেয় । আজ মাওয়া ঘাটে যা হয়ে গেলো, সেটি নিঃসন্দেহে একটা দুর্ঘটনা । কিন্তু এর জন্য আমরাও কম দায়ী নই । উত্তাল পদ্মায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে আমরা কেন রওনা হব? কেন সবার জীবনকে ঝুঁকিতে ফেলব? কেন পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম থাকবে না? আসলে, এমনটাই হয়ে আসছে আমাদের নদীপথে, দীর্ঘদিন ধরে । দেখার কেউ নেই । আবার দেখুন, লঞ্চ ডুবল দুপুরে, অথচ লঞ্চটিকে এই মাঝরাতেও উদ্ধার করা সম্ভব হয়নি । আমাদের এতটাই সীমাবদ্ধতা । মানুষগুলো তো মরেই গেছে, এখন লাশটাও পাওয়া যাবে কিনা সন্দেহ ।

প্রতিবার পদ্মা পার হবার সময় দেখি, ইচ্ছে করেই অতিরিক্ত যাত্রী ওঠানো হয়, প্রতিবাদ করলে দুর্ব্যবহার করা হয় । লঞ্চচালক, মালিকদেরও আছে সিন্ডিকেট । একজনকে কিছু বললে সবাই মিলে তেড়ে আসে । গতবার ঢাকা ফেরার সময় লঞ্চে উঠবো যখন, সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আমাকে অন্য লঞ্চে তুলে দিল । বলল, এটিই গোল্ডেন লাইনের যাত্রীদের জন্য । আমি উঠে কিছুদূর যাওয়ার পর টিকেট চেক করতে এলো । যেই না আমি গোল্ডেন লাইনের কথা বলেছি, অমনি লঞ্চের চালক বাজে ব্যবহার করতে শুরু করল । ওদেরকে বোঝানই গেলো না, যে আমাকে এই লঞ্চেই তোলা হয়েছে । এরপর ভাড়া দিয়ে দিতে চাইলেও কাজ হয়নি । আজেবাজে মন্তব্য হজম করতে হয়েছে । মাঝনদীতে আমার করারই বা কি ছিল? বাস সার্ভিসের মালিকেরাও এদেরকে কিছু বলে না । অভিযোগ জানিয়ে লাভ হয়নি । সবাই মাসতুতো -পিসতুতো ভাই

আর নিরীহ মানুষের প্রাণহানি দেখতে চাইনা আমরা । আর এমন কান্নার রোল না উঠুক পদ্মায় । এখনই কঠোর আইন করা হোক, যাতে করে অতিরিক্ত যাত্রী উঠালে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া যায় । যেন যথেষ্ট পরিমাণে লাইফজ্যাকেট থাকে প্রতিটি লঞ্চে, লাইফবোট যেন সর্বদা দায়িত্বপালনে রেডি থাকে । ফেরীর সংখ্যা বাড়ানো হোক । আর, সবচেয়ে বড় কথা, পদ্মা সেতুর কাজ দ্রুত শুরু করা হোক ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×