somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে এলেন তিনি, বিপুল জয়ে!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লির মসনদ স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল যে "ভুল" করেছিলেন, দেরীতে হলেও সেই "ভুল" বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেছেন, আবার সকলের সমর্থন চেয়েছেন। তিনি অবশেষে বুঝেছেন, প্রতিবাদ করতে হলে ক্ষমতায় থেকে করাটাই কার্যকর। অন্যের হাতে ক্ষমতা দিয়ে বাইরে থেকে চিৎকার করে গলা ফাটিয়ে লাভ খুব কমই হয়, সুযোগ থাকলে নিজেই দায়িত্ব নিয়ে নিজের হাতেই পরিবর্তন আনতে হয়। এই পরিবর্তন চান বলেই তো দিল্লির মানুষ বেছে নিয়েছিলেন অরবিন্দর আম আদমিকে। তবে, "ভুল" বুঝে ওঠা এবং তা শুধরাতে খুব বেশি দেরী করে ফেলেননি অরবিন্দ। তিনি আবার নির্বাচনে লড়েছেন এবং কংগ্রেসের ভরাডুবি ও বিজেপির জয়ের জোয়ারের মাঝেই তিনি আবার ক্ষমতায় এসেছেন। শুধু এসেছেন বললে কম বলা হবে, তিনিতো তাঁর ঝাড়ু দিয়ে সবকিছুই ঝেড়ে দিয়েছেন! দিল্লির ৭০টি আসনের ৬৪টি আসন পেয়েছে একাই আম আদমি, ভাবা যায়? কংগ্রেস কি অস্তিত্ব হারাতে বসলো? পায়নি কোন আসন! আর ক্ষমতায় থেকেও বিজেপি পেয়েছে মাত্র ১ আসন!

ওদের নির্বাচনের প্রশংসা না করে পারিনা। ৮০ কোতি ভোটার নিয়ে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র ওদের, নির্বাচন গ্রহণ এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা অবশ্যই অনেক বড় একটা চ্যালেঞ্জ। History Tv 18 এ একটা অনুষ্ঠানে ওদের নির্বাচনের ওপর বাস্তব প্রতিবেদন দেখে অবাক হই। তুষারাবৃত দূর্গম পাহাড়ের পাদদেশে অল্প ক'জন মানুষ, তাদের ভোটাধিকারও দেশের জন্য গুরুত্বপূর্ণ। কত কষ্ট করে হেলিকপ্টার নিয়ে সেখানে গিয়ে ভোটের ব্যবস্থা করা হয়! আর ভোট শেষে গণনাসহ সকল কাজ করা হয় কঠোর নিরাপত্তা ও সতর্কতায়। প্রতিটি ধাপের ভিডিও ফুটেজ ধারণ করে রাখা হয়, নিরপেক্ষতা ও স্বচ্ছতা ঠিক রাখতে। আর, গণনা শেষে যেই জিতুক, অপর পক্ষ তাকে স্বাগত জানাবেই। এমন মেনে নেয়ার কালচারটা ভালো।

অভিনন্দন অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি। বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে শুভকামনা।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×