somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলিউডের কাঁদা ছোড়াছুড়ির গল্প!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন বলিউডের "Filmfare" অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে পরিচালক করণ যোহরের সাথে কমেডিয়ান কপিলকে দেখে অবাক হয়েছিলাম। ভাবছিলাম, ব্যাপার কি? বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিজের সাফল্যের স্বীকৃতিদানকারী এমন গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে এত এত যোগ্য অভিনেতা অভিনেত্রী কলাকুশলী থাকতে অনেকটা নবাগত (যতই জনপ্রিয় হোক) কপিল শর্মা কেন? উত্তরটা পেতে খুব বেশি দেরী করতে হলো না। আলিয়া ভাট মঞ্চে এসে বললেন, তিনি বিয়ে করতে চান, পাত্র খুঁজছেন! মঞ্চে এসেই তিনি কপিলকে পছন্দ করার কথা জানালেন। কিন্তু করণ যোহর নানান উদাহরণ দিয়ে শেষে আলিয়াকে বোঝাতে সক্ষম হলেন, কপিল আলিয়ার জন্য উপযুক্ত নয়। তাহলে? এবার আলিয়া বলতে বলতে গেলো- "কপিল শর্মা নয়, আমি হাম্পটি শর্মার বউ হব!" বাহ, কপিলের নামের সাথে মিলিয়ে কত সুন্দর একটা নাটক সাজিয়ে নিজের নতুন ছবির প্রচারণাটা চালিয়ে দিলেন স্টেজে এসে! সুপার্ব!

কারণটা এখানেই শেষ নয়। এরপর মঞ্চে আনা হবে সালমান খানকে, তো করণ সালমানকে মঞ্চে তোলার অনুমতি চাইলেন কপিলের কাছে, ভণিতা আর কি! কপিল বললেন, "জ্বি জরুর! আইয়ে, আইয়ে!" তো, সালমান এলেন, আর কপিল স্বভাবতই তারকাদের পঁচিয়ে দর্শকদের মজার খোড়াক দিতে লাগলেন। সালমানের এটা ভালো লাগলো না। তিনি কপিলকে বলে উঠলেন, "কপিল তো ইদানিং বেশ উল্টাপাল্টা বল (গুগলি) করা শুরু করেছে দেখা যায়! এমন কোন বল আবার আমাকে করো না যেন, যার জন্য তোমাকেই না আবার স্টেডিয়ামের বাইরে চলে যেতে হয়!" এই কথাটি বলে ফিল্মফেয়ারে নিজের ক্ষমতা (পড়ুন "হ্যাডম") দেখিয়ে কপিলকে চোখ রাঙ্গিয়ে দিলেন। তার পরক্ষণেই কপিলের জায়গা হল উপস্থাপক থেকে নিরব দর্শকের সারিতে!

উল্লেখ্য, ফিল্মফেয়ারে শাহরুখকে দেখা যায় না। আবার যেখানে শাহরুখ যান, সেখানে সালমানকে দেখা যায়না!

এর পিছে একটা কাহিনি আছে, "কাহিনি বলিউড কি"। বলিউডে সালমান খান ও শাহরুখ খানের মাঝে কেমন সম্পর্ক, সেটা নিশ্চয়ই আপনাদের কারও অজানা নয়! কেউ কারো নামটাও শুনতে পারেন না। বিভিন্ন অনুষ্ঠানে সালমানের দুই পায়ের মাঝ দিয়ে তোয়ালে নিয়ে নাচের দৃশ্যটি অনুকরণে শাহরুখ যেমন হাস্যরস করেন, তেমনি কম যান না সালমানও। এই যেমন, সেদিনের ফিল্মফেয়ারে কপিল যখন দর্শকের সারি থেকে কাউকে এসে সালমানের মতো করে নাচতে বললেন, সেটা সালমানের ভালো লাগলো না। তাঁর মনে হলো, কপিল তাঁকে পঁচানোর চেষ্টা করছেন। এটা মনে করার পিছে কারণ, কপিলের সাথে শাহরুখের দহরম-মহরম, অল্প কিছুদিন আগেই "Comedy Nights With Kapil" এ আমন্ত্রিত অতিথি ছিলেন শাহরুখ! এবার বুঝুন তাহলে! সালমান বলে উঠলেন, "আমার নাচের অনুকরণ করার আগে শাহরুখের নাচ শিখে আসুক!" বলেই তিনি শাহরুখের পাখির মতো দুহাত ছড়িয়ে স্টাইলটা নকল করে দেখালেন এবং বললেন, "মৃত মানুষের এটা করে দেখানো লাগে না, এমনিতেই মরার পর মানুষ এমন করে পড়ে থাকে!" কি, ঝাঁঝটা টের পেলেন? এতেই ক্ষান্ত দেন নি সালমান, শাহরুখের দলের দীপিকা পাডুকোনের ড্রেস দেখে বলেছেন, "তুমি কি স্বচ্ছ ভারত গড়তে এমন পিছের দিকে ঝাড়ু লাগানো জামা পড়ে এসেছো?"

তো, বলিউডের শীর্ষ দুই তারকা যদি এমন করে কাঁদা ছোড়াছুড়ি করেন, তবে জনপ্রিয় কমেডিয়ান কপিল ওরফে বিট্টু শর্মা কেন কম যাবেন? তিনিও সালমানকে প্রতিদান দিলেন। এবারের Comedy Nights With Kapil এ দেশের কেউ নয়, অতিথি হিসেবে আনলেন পাকিস্তানের আতিফ আসলামকে। দেশের কেউ সাল্লুর রোষানলে পড়তে চাইবেন না, তাই হয়তো! তারপর মনে হল, আগে থেকেই সেট করে রাখা এক দর্শককে ডেকে আনলেন স্টেজে, সেই দর্শককে এনেছেন সুদূর বিহার থেকে। ছেলেটা দারুণ নাচলো সালমানের "হুর হুর দাবাং দাবাং" গানের সাথে,যেন কপিল দেখিয়ে দিল সালমানের নাচ ওর চাইতেও ভালো পারে বিহারের এই খাট এবং কালো ছেলেটি! তারপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সালমানের যে নাচ, সেটাকে তুলনা করল খুজলির সাথে! আর প্যান্টের পিছের পকেটে হাত রেখে যে নাচটা, সেটাকে তুলনা করলো "কোন বাচ্চার পিছে ইনজেকশন দিয়েছে, আর তাই বাচ্চাটি এমন করছে" -বলে! কি, মজা পেলেন? এরপর ঐ "আগে থেকে সেট আপ" আরেক দর্শকের অনুরোধে আতিফের সাথে কপিলের গান গাওয়াও হয়ে গেলো। আমরা সাধারণ দর্শকেরা ভাবলাম, বাহ, কি দারুণ কমেডি করতে পারে ওরা!

সত্যিই, বলিউডের এমন কাঁদা ছুড়াছুড়ি দেখে আমার ভালো লাগে না। কিন্তু এত বড় ইন্ডাস্ট্রি, যেখানে একেকটা ছবি ৪০০ কোটি ৫০০ কোটি রুপী আয় করে, সেখানে তো প্রতিযোগিতা থাকবেই। আর প্রতিযোগিতা থাকলে কাঁদা মাখামাখিও থাকবে। আমরা নাহয় পপকর্ণ হাতে নিয়ে বসে বসে দেখব, আর হো হো করে হাসব!
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×