somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

অস্ট্রেলিয়ার শুভবুদ্ধির উদয় হোক

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাহাত আর ডানহাত বাদেও আরেকটা হাত আছে। সেটা হলো অজুহাত। অস্ট্রেলিয়া দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে। ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। অস্ট্রেলিয়া জানিয়ে দিলো, বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা ভালো নয়। বহির্বিশ্বের অনেক দেশের ধারণাও হয়তো এমন। যারা এতদিন কিছু ভাবেনি, তারাও এখন গুরুত্ব দিয়ে ভাববে। কার মতো করে ভাববে? নিশ্চয়ই অস্ট্রেলিয়ার মতো করে ভাববে, বাংলাদেশের মতো করে নয়। সাম্প্রতিক সময়ে বড় ধরণের জঙ্গী হামলা হয়নি বটে, কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ডের বিচার কাজ এখনও সুসম্পন্ন হয়নি। কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে তাদের ধারণা খারাপ। শ্রমিকদের ন্যায্য অধিকার বিষয়ে জিএসপি বাতিলও খারাপ ধারণাই দেয়।

আমরা যতই সমৃদ্ধির দিকে যাই, যতই মধ্যম আয়ের দেশ হই, পিছিয়ে থাকা বা বিতর্কিত বিষয়গুলো নিয়েই পশ্চিমা ও অন্যান্য উন্নত দেশের আগ্রহ বেশি। কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ভুল ধারণাও দেয়া হয় বাংলাদেশ সম্পর্কে। এসব ব্যাপার অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্ত নিতে প্রচ্ছন্ন ভূমিকা রাখলেও রেখে থাকতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে এমন কোন জঙ্গী তৎপরতা দেখা যায়নি, যার জন্য এদেশকে পাকিস্তানের মতো বিবেচনা করে খেলতে আসতেই ওরা আতংকিত বোধ করবে। পাকিস্তানের মতো ক্রিকেটারদের ওপর হামলার ঘটনা আমাদের এখানে হয়নি কখনো। দেশের আইন-শৃঙখলা পরিস্থিতিও অতটা খারাপ না। ক্রিকেটারদের সর্বোচ্চ প্রটোকল দেয়া হয়। তবুও অস্ট্রেলিয়া স্রেফ না বলে দিলো! নিরাপত্তাই কি তবে একমাত্র কারণ, নাকি দারূণ ফর্মে থাকা বাংলাদেশ দলের কাছে হেরে যাবার ভয়টাও কারণ? উত্তরটা ওরাই দিতে পারবে। তবে, আমরা আমাদের মেয়েদেরকে পাকিস্তানের মতো ব্যার্থ রাষ্ট্রে খেলতে পাঠিয়ে বড় ভুল করছি নাতো? বিষয়টি নীতি-নির্ধারকদের হাতেই ছেড়ে দিলাম।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার এমন করে শেষ মুহূর্তে না আসাটা ঠিক হলোনা। দূর থেকে "না" বলে দেয়াটা সহজ, কিন্তু যে দেশকে "না" বলা হয়, এতে সেই দেশের ভাবমূর্তির অবস্থাটা কী হয় এবং সেটা হওয়া উচিৎ কিনা তাদের সাথে, এসব ভেবে দেখা দরকার। অস্ট্রেলিয়া সরকার বরং এদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সাথে একত্রে কাজ করতে পারতো। এতে ক্রিকেট বাদেও অন্যান্য ক্ষেত্রে আমরা বন্ধু হতাম। ব্যাপারটা তাদের মাথায় আসবে কবে?

-দেব দুলাল গুহ
সাংবাদিক, প্রাবন্ধিক, কলাম লেখক।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×