somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পক্ষ একটা নিতেই হলে কোন পক্ষ নেবেন?

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বছর ধরে বোমাটোমা ফেলেও আইএস এর যে পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারেনাই মার্কিন নেতৃত্বাধীন জোট, রাশিয়া এসে দুই-তিনদিনেই তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করে ফেলেছে। আইএস দিশেহারা। এটাকে আপনি কী বলবেন? যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চেয়ে রাশিয়া একাই বেশি শক্তিশালী? হতেও পারে! অসম্ভব কিছু নয়। অনেকদিন রাশিয়া চুপ ছিলো, বাইরে শক্তি দেখায় নাই। তাই সবাই রাশিয়াকে বলতো, ওরা শেষ হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন নেই, তো রাশিয়াও নখদন্তহীন ব্যাঘ্র! না ভাইয়া, পুনরায় চিন্তা করে দেখুন!

পুতিন কোন ছাড় দিচ্ছেন না। মিত্র আসাদকে সহায়তা দেয়াটা এখানে মুখ্য নয়, মুখ্য হলো ক্ষমতার প্রদর্শন। ক্ষমতার লড়াইয়ে এগিয়ে থাকা। কাজের কাজ তিনি এই কয়েক ঘন্টাতেই করে ফেলেছেন এবং করছেন। আইএস এর নাকি এত এত অস্ত্র, এত তেলের টাকা? এসব গেলো কই? নাকি সব আমেরিকার দেখানো জুজুর ভয় ছিলো? এক বছর ধরে হামলা চালালো ওবামা ও মিত্ররা, সেটা নিয়ে কেউ কোন কথা বললো না, কিন্তু আজ যেই রাশিয়া নেমেছে এবং সফলভাবে অভিযান পরিচালনা করছে, সেই সবাই কথা বলতে শুরু করেছে! যুক্তরাষ্ট্র আশংকা প্রকাশ করে বলছে, আইএস নয়, বেসামরিক নাগরিক ও মূলত প্রেসিডেন্ট মার্শাল বাশার-আল-আসাদের বিরোধীদেরকেই খুঁজে খুঁজে নিশ্চিহ্ন করছেন পুতিন! কী জানি? আমরা তো আর নিজেরা গিয়ে দেখে আসতে পারছি না, যে আসলে কী হচ্ছে তা জানবো। আমাদেরকে জানতে হলে ঐ বাইরের মিডিয়ার ওপরেই নির্ভর করতে হয়। কিন্তু, এতদিন মার্কিনীরা যে শুধু আইএস ঘাটিতেই হামলা চলিয়েছে, আর এত বড় বিশ্বশাসক শক্তি হয়েই আইএস এর কিছু করতে পারছে না, এটাই বা কতটুকু বিশ্বাসযোগ্য?

যা বলেছিলাম তাই! স্নায়ুযুদ্ধ পরিণতি পাচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। সত্যিই যদি বিশ্বযুদ্ধ আরেকটা বেধেই যায়, আমরা কোন পক্ষে থাকবো বলুন তো?

-দেব দুলাল গুহ।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×