এ লজ্জা রাখি কই?
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে এসে কি কোন পাকিস্তানি বাংলায় কথা বলে? পাকিস্তানে কি কেউ বাংলায় কথা বলে? বলে না। বলতে দেয়নি বলেই না আমার ভাইয়ের রক্তে রাঙা হয়েছিলো একুশে ফেব্রুয়ারি! আজও তবে উর্দুর প্রতি এত টান কেন? উর্দুতে কথা বলা কেন? যারা উর্দুতে কথা বলতে চায়, তারা পাকিস্তানেই চলে যাক স্থায়ীভাবে। পাকিস্তান সরকার তাদের আদর করে ঘরে তুলুক। কিন্তু যে ভাষার মর্যাদা রক্ষায় আমরা রক্ত দিয়েছি, এদেশে সেই বাংলা ভাষা ছাড়া অন্য যেকোন ভাষা কালেভদ্রে চলতে পারে, কিন্তু উর্দু চলতে পারে না।
সালমার উর্দু ভাষায় কথা বলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তার পদত্যাগ চাই। আর এখন থেকে শুধু খেলতে জানলেই হবে না, দেশাত্মবোধকেও হৃদয়ে ধারণ করা চাই, জাতির গৌরবময় ভাষা আন্দোলনসহ সকল আন্দোলন সংগ্রামের ইতিহাস, বিশেষত মুক্তিযুদ্ধের ইতিহাস জানা ও শ্রদ্ধা জানানো চাই। বিসিবিকে এই ব্যাপারে কঠোর হতে হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন