somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা নামের কলংক!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনেছি, নিজে না খেয়েও মা তাঁর সন্তানকে খাওয়ান। শুনেছি কি শুধু? আমিতো নিজের মাকেই দেখেছি! রাস্তার ঐ হতদরিদ্র মাকেও দেখেছি জীর্ণ বুকের শীর্ণ স্তনের সবটুকু বুকের দুধ নিংড়ে তাঁর কোলের বাচ্চাটিকে খাওয়াতে, ফুটপাথে বসেই। আমি বাড়ি থাকিনা বলে আমার মা তো মাঝে মাঝে বাসায় রান্না করাই ছেড়ে দেয়। বলে, তুই নাই, রান্না করে খাওয়াবো কাকে? কত কষ্ট করে এক একজন মা তাঁর সন্তানকে লালন-পালন করেন! আর, আজ, এ আমি কী শুনলাম? বনশ্রীতে নিজ হাতে ওড়না পেঁচিয়ে নিজের পেটে ধারণ করা দুই মাছুম বাচ্চাকে হত্যা করেছেন এক মা? সে কী মা, নাকি ডাইনি? যত ঝামেলাই থাকুক সংসারে, মনে যতই অশান্তি থাকুক, এটা কীভাবে একজন মা করতে পারেন? আমি ভাবতেই পারছি না।

সেদিন একটা ছবি দেখে এতটাই ভালো লেগেছে, যে আমি পাগলের মতো পরেরদিন অফিসে গিয়ে সবাইকে ছবিটি বিলিয়ে বেড়িয়েছি। ছবিটি অবশ্যই দেখার জন্য অনুরোধ করেছি। ছবিটির নাম 'রুম'(২০১৫)। এই ছবিতেই মায়ের ভূমিকায় অসাধারণ অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন ব্রি ল্যারসন।

একটি ছেলে, যে কিনা জন্মের পর থেকেই একটি আবদ্ধ ঘরের ভেতর বন্দি। পাঁচ বছর ধরে সে সেখানে থাকে তাঁর মায়ের সাথে। মা-ই ওর দুনিয়া। ঐ ঘরের বাইরে কোনদিন যায়নি সে। একটা লোক মাঝে মাঝে খাবার-দাবার এনে দিয়ে যায়। এই দুজন ছাড়া আর কাউকে সে কোনদিন দেখেনি। ওর কাছে এই ঘরের বাইরে যা কিছু, তাঁর সবই অন্য গ্রহ! পঞ্চম জন্মবার্ষিকীর দিন, মা ওকে জানায়, এতদিন ওকে যা যা বলা হয়েছে, সব মিথ্যা। আসলে, এখানে, এই ঘরটায় ওর মাকে ঐ লোকটা জোর করে এনে আটকে রেখেছে সাত বছর! স্কুল থেকে ফেরার পথে মিথ্যা বলে মেয়েটিকে নিয়ে আসা হয়। ঐ লোকটার ঐরসেই জন্ম নেয় ছেলেটি। জন্মের পর থেকেই সে তার মায়ের সাথে এই ঘরে বন্দি। ঘরের দরজা একটা লক দিয়ে আটকানো, যেটার কম্বিনেশন ওরা জানেনা। মা তাঁর পিচ্চি ছেলের সাহায্য চায়। বুদ্ধি করে চাতুরির আশ্রয় নিয়ে বাচ্চাটিকে সেখান থেকে বের করে। ধরা পড়ে গেলে যে নিজের মৃত্যু নিশ্চিত, সেটা জেনেও মা তাঁর সন্তানকে মুক্ত হবার শিক্ষা দেয়। আহা, মায়েরা তো এমনটাই হয়। সেই ছেলে বের হয়ে পরে ওর মাকেও মুক্ত করে। এই হলো ছবিটার কাহিনী।

দেখুন, একজন মা, শুধু সন্তানের কথা ভেবে এতগুলো বছর ঐ এক ঘরে কাটিয়ে দিয়েছে, তাও জোরপূর্বক স্বামী বনে যাওয়া লোকটার ঔরসে জন্ম নেয়া সেই শিশু! আর এখানে, আমার বাংলাদেশে, একজন মহিলা তাঁর নিজের সন্তানকে, তাও একজন না একই সাথে দুজনকে হত্যা করেছে(যদি র‍্যাবের দাবি অনুযায়ী তিনি সত্যি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে থাকেন, তো)। হত্যা করে সুস্থ মস্তিষ্কে চাইনিজ রেস্টুরেন্টের দোষ দিয়ে বাঁচার চেষ্টা করেছেন। এমনকি, লাশ দুটির ময়নাতদন্তের পর তাদের না নিয়ে দেশের বাড়িতে পালিয়ে গিয়ে সন্তান হারানোর বেদনায় মুর্ছা যাবার ভান ধরেছেন! কোথায় যাচ্ছে আমাদের সমাজ? এ কেমন মা?

এই মহিলা যদি সত্যিই দোষী হয়ে থাকে, তবে অনতিবিলম্বে তাঁর বিচার দাবি করছি। তিনি 'মা' নামের কলংক।

-দেব দুলাল গুহ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×