somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৬ বছর পর রাইট ভ্রাতৃদ্বয়ের পেটেন্ট উদ্ধার

২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বলা হয়, ১৯০৩ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো আকাশে উড়েছিলেন কোনো মানুষ। মাত্র ১২ সেকেন্ড স্থায়ী সেই ফ্লাইট ১২০ ফুট দূরত্ব পাড়ি দিয়েছিল। ইতিহাসের প্রথম বলে স্বীকৃত এই ফ্লাইটের সঙ্গে যে বিমানটির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেটি হলো ‘ফ্লায়িং মেশিন’। এর পেছনের কারিগর রাইট ভ্রাতৃদ্বয় ১৯০৬ সালে ‘ফ্লায়িং মেশিন’-এর জন্য পেটেন্ট পান। কিন্তু অনেক দিন ধরে সেই পেটেন্টের সনদপত্রটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ ৩৬ বছর পর সেটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রশ্ন উঠতেই পারে, এমন গুরুত্বপূর্ণ একটি সনদ হারিয়েছিল কীভাবে? প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট লাইভসায়েন্স দিয়েছে এ প্রশ্নের উত্তর। প্রথম মানুষবাহী বিমানের আকাশে ওড়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাফেজখানা (আর্কাইভ) সনদটি প্রদর্শনের জন্য দিয়েছিল স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামকে। প্রদর্শনীর পর এটা আর্কাইভে ফেরতও দেওয়া হয়। কিন্তু ১৯৮০ সালে যখন আর্কাইভের কিউরেটর এটার খোঁজ করেন, তখন সেটি আর পাওয়া যায়নি। সুখবর হলো, তিন দশক ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর অবশেষে সনদটি পুনরুদ্ধার করা গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাফেজখানার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া নথিগুলো পুনরুদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ এক কর্মসূচির বদৌলতে সনদের ফাইলটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ২৬ কোটি ৯০ লাখেরও বেশি নথির মধ্যে ভুলে অন্য ফাইলে সনদটি রাখা হয়েছিল।'

কীভাবে উদ্ধার করা সম্ভব হলো হারানো সনদ? ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসাস সিটির বাইরে লাইমস্টোন কেভে জাতীয় মহাফেজখানায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া নথিগুলো খুঁজে বের করার পুনরুদ্ধার কর্মসূচির একদল কিউরেটর পেটেন্ট সনদটি পুনরুদ্ধার করেছেন। আগামী মে মাসেই আবার একে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাফেজখানার ওয়েস্ট রটুন্ডা গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা হবে। প্রদর্শনী শেষে সনদগুলোকে আবার যথাস্থানে সংরক্ষণ করে রাখা হবে।

দেব দুলাল গুহ,
সূত্র: সায়েন্স অ্যালার্ট।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×