somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূজা আর যে টানে না আমায়

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমারও একটা ছেলেবেলা ছিল । সেই ছেলেবেলায় আমার দুয়ারেও পূজার দিন আসতো । ঢাকের বাজনায় শরতের কাশফুলগুলো দুলতো । আর ছেলে-বুড়োরা সেই ঢাকের তালে তালে আরতি করতো । পাড়ায় পাড়ায় আরতি প্রতিযোগিতা হতো । এটি ছিল পাড়ার সবার জন্য সবচেয়ে আকর্ষণের বিষয় । প্রতিযোগিতার শেষে পুরস্কারের ব্যবস্থা থাকতো । বাচ্চারা খালি হাতে ফিরতো না, একটু হাত-পা দোলালেই সান্ত্বনা পুরস্কার পেতো, খাঁটি বাংলায় যাকে বলে দুধ-ভাত!

আমিও এককালে দুধ-ভাত ছিলাম । বাড়ির একেবারে সামনেই পূজা মণ্ডপ । সেখানে ছোট-বড় বন্ধু-বান্ধবদের সাথে ঢাকের তালে কিংবা সাউন্ডবক্সের গানের সাথে আমিও হাত-পা ছুড়তাম । কেন জানি সবাইকে নাচতে দেখলে আমারও নাচতে ইচ্ছে করতো । তারপর ঘুরতে বের হতাম । উদ্দেশ্য ছিল প্রতিমা দেখা । আমাদের ফরিদপুরে বরাবরই ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হয় । পায়ে হেটে এক শহরেই ৭০-৮০টা পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় । সবচেয়ে মজা লাগতো মণ্ডপে কারেন্টের কারসাজি । মা দুর্গা ত্রিশূল উঁচু করছেন, অসুরের সাথে কথোপকথনের এক পর্যায়ে হঠাৎ অসুরের কাঁধ বরাবর বসিয়ে দিলেন সেই ত্রিশূল! অসুর বলল, “মা গো, মা! আমি ধন্য হলাম রে মা! তোর হাতে প্রাণ দিয়ে আমার সব পাপ মুছে গেল...”

ফরিদপুরের সেই পাড়ায় আজও পূজা উদযাপিত হয় । আজও পাড়ার সবাই মিলে মেতে ওঠে আনন্দ-উৎসবে । শুধু সেই চির পরিচিত মুখ- আমার বাবা আর আমার সামনে আসে না । নতুন জামা কিনে এনে বলে না- “আমি জানি আমি যা পছন্দ করে আনব, তোর সেটাই পছন্দ হবে । তুই না আমার ছেলে? আমার পছন্দ আর তোর পছন্দ তো একই!” আমিও আর সেই জামা গায়ে জড়িয়ে ঘুরব না । এখন আর তাই বাড়ি যেতে ভালো লাগে না । সবাই যখন মণ্ডপের সামনে আনন্দ করে, আমি তখন বাইরের শত ডাক উপেক্ষা করে ঘরের কোণায় আশ্রয় নিই । দেয়ালে টাঙ্গানো ছবিটির মাঝে বাবার আদর খুঁজি...

এমনটি আর ভালো লাগে না । তাই এবার ঢাকায় থাকব বলে ঠিক করেছি । দূরে থাকলে স্মৃতি কম কাঁদায় । বন্ধুরা, সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই । পূজা সবার মনে অনাবিল শান্তি বয়ে আনুক । ধর্ম-বর্ণ নির্বিশেষে পূজা যেন হয়ে ওঠে সবার উৎসব । শুভকামনা ।
(লেখাঃ ২০১৩ সাল)

দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×