somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদ্যপ গাড়িচালককে রুখে দিন

১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাকে নিয়ে তারকাদের এতো মায়াকান্না, তিনি নিশ্চয়ই মোটেও শিশুটি নন। তিনি কি জানতেন না, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো অনুচিত? হয়তো এই দেশে মদ্যপ হয়ে গাড়ি চালানো এবং সাধারণ দুই-চারজনকে অন্ধকারে চাপা দিয়ে গেলেও তারকাখ্যাতি বা ক্ষমতার জোরে পার পেয়ে যাওয়া যায় বলেই তিনি জেনে-বুঝে হয়তো অনেকবার এমন সাহস দেখিয়েছেন।

যাকে এই মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে এবং যিনি 'তার গাড়িতে আঘাত পেয়ে' (সেটা বিচারাধীন) গুরুত্বর আহত হয়ে আইসিইউতে আছেন, দুজনকেই আমি ব্যাক্তিগতভাবে চিনি। চিনি পেশাগত কারণেই। প্রথমজন আজকের মাতাল নন। সেলিব্রেটি হওয়ার আগে জগন্নাথ হলের সাউথের একটি রুমে হলের কিছু পলিটিক্যাল আদু ভাইয়ের সঙ্গে মদের পার্টিতে নিয়মিত অংশ নিতে চলে আসতেন তিনিও, হলের ছাত্র না হয়েও। তাদেরই একজন যখন আমার রুমমেট ছিলেন, তখন তাঁর নাটক দেখলে খুব গর্বের সঙ্গে এই স্মৃতিচারণ করতেন!

আমি মদ খাইনা, তার মানে এই নয় যে অন্য কেউ খেলে আমি বাধা দেবো। আমি বাধা দেবো তখন, যখন দেখবো সে মদ খেয়ে এমন কিছু করে ফেলছে যা তার করা উচিৎ নয় এবং অন্য কারো জন্য ক্ষতির কারণ। কথা হলো, তিনি যদি নির্দোষই হবেন, তবে তিনি কেন হাসপাতালে গিয়ে নিজেই দোষ স্বীকার করে নিলেন? একমাত্র বেশি মাতাল অবস্থাতেই কি মানুষ ভেতরের সব কথা গড়গড় করে বলে ফেলে না? আমি সেখানে তখন ছিলাম না। যদি সত্যিই সবার সামনে স্বীকার করে থাকেন, তবে তাঁর শাস্তি কম হতে পারে, কিন্তু শাস্তি হওয়া বাধ্যতামূলক। সেটা আদালতের ওপরই ছেড়ে দেই। কিন্তু এরপরেও কিছু অনলাইন পত্রিকায় নতুন নতুন গল্প ফেঁদে ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা দেখতে ভালো লাগছে না।

আসুন, সর্বক্ষেত্রে মাতাল ড্রাইভারকে গাড়ি চালানো থেকে বিরত রাখি। রাস্তার ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেয়া হোক মদ্যপ ড্রাইভার সনাক্ত করে আইনের আওতায় আনার। আর যেহেতু এই বিষয়টি এখন আদালতের বিচারাধীন, সেহেতু আশা করবো আসামী দোষী হলে উপযুক্ত শাস্তি পাবে। আর যিনি আইসিইউতে, যার অপেক্ষায় তাঁর দুই সন্তান ও সহধর্মিনী, সহকর্মী, আপনজন, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×