somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিন্ন রকমের জন্মদিন আয়োজনের দৃষ্টান্ত

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কতো রকমভাবেই তো পালিত হয় জন্মদিন। কেক কেটে মোমবাতি নিভিয়ে যে আয়োজন হয়, সেটাই বেশি প্রচলিত। অথচ খাঁটি বাঙ্গালি উদযাপন কিন্তু এটা নয়। আমরা দিনদিন হারিয়ে ফেলছি বাঙ্গালিয়ানা। আমার মনে পড়ে ছোটবেলার কথা। কারণ, আমার জন্মদিন পালনের বিষয়টাই ছিলো ব্যাতিক্রম, একটি দৃষ্টান্ত। ভালো লাগলে এভাবে জন্মদিন পালন করতে পারেন আপনারাও।
.
১৯ বছর বয়স পর্যন্ত বাবাকে পেয়েছি, প্রতিবারই পালিত হয়েছে আমার জন্মদিন। কিন্তু জন্মদিনে কেক কাটা হোত না কখনই। বাবার মতে ওটা আমাদের সংস্কৃতি নয়। আমার জন্মদিনে তাই আয়োজিত হোত 'শিশুভোজ'। এলাকার সব বাচ্চাদেরকে নিমন্ত্রণ করা হোত তাদের মাসহ। জন্মদিনের নিমন্ত্রণপত্রে আমার নিজের হাতে লেখা থাকতো-- 'লৌকিকতা বর্জনীয়'।
.
জন্মদিনের দিন সবাই আমাদের বাসায় আসতো। কতজন আসতো তার কোন হিসেব থাকতো না। ধারদেনা করে হলেও বাবাকে দেখেছি এই অনুষ্ঠান আয়োজন করতে। বড় বড় পাতিল-কড়াইয়ে রান্না হোত। দূর-দূরান্ত থেকেও মানুষ আসতো। রাস্তা থেকে রিকশায় করে ভিখারী নিয়ে আসতেও দেখেছি বাবাকে। 'লৌকিকতা বর্জনীয়' কথাটা লেখা থাকার পরেও অনেকেই অনেক উপহার নিয়ে আসতো। সেইসব উপহার থেকে শুধু ফুল আর শিক্ষার উপকরণ বাদে বাকি সব উপহার ফিরিয়ে দেয়া হোত। শুধু মানুষের ভালোবাসা, দোয়া/আশীর্বাদ প্রার্থনীয় ছিল।
.
ছোটবেলায় কখনও খারাপ লাগেনি এজন্য। আমার হাতের থেকেও উপহার ফিরিয়ে দেয়া হতো। ওদিকে, সৎপথে চলতো বলে বাবা খুব হিসেবী ছিলো। চাইলেই অনেক কিছু পেতাম না। এমন দামি সব পোষাক, খেলার সামগ্রী ফিরিয়ে দিতে গিয়ে কখনও খারাপ লাগতো না? একদম ছোটবেলায় একটু লাগতো। কিন্তু বাবা খুব সুন্দর করে বুঝাতো, কেন ফিরিয়ে দেয়া হচ্ছে এসব। বাবা বলতো, 'যখনই কেউ দামি উপহার দিয়ে খাবে, তখন সে উপহারের সাথে খাবারের মান মিলিয়ে দেখবে, আর মনে মনে হিসেব মেলাবে- উপহারের টাকাটা উঠে এলো কিনা এই ভেবে। উপহার দিতে না হলে এই হিসেবের বালাঈ থাকবে না, মানুষ শুধু তোমাকে ভালোবাসা দেবে'।
.
একটু বড় হয়েই বাবার নীতি ও আদর্শকে ভালোবাসতে শুরু করলাম, বুঝলাম। এভাবে ধীরে ধীরে বিলাসিতাকে বিদায় দিতে শিখেছিলাম, বাবাকে নিয়ে গর্ব হোত, এখনও হয়। ছোট থেকেই বিলাসিতাকে ত্যাগ করেও কষ্টের মাঝে হাসিমুখে ভালো থেকেছি। জিলা স্কুলে প্রথম সারির ছাত্র ছিলাম। দোচালা টিনের ঘরে গরমে সেদ্ধ হয়ে ঘেমে নেয়ে উঠেও ক্লাস এইটে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলাম। স্কুলের কোন স্যারের কাছে পড়ার সুযোগ হয়নি। প্রথম বাসায় স্যার এলেন ক্লাস টেনে, এসএসসিকে সামনে রেখে। আমার জন্য বাবা তার সবকিছুই বাজি রাখতো, সবরকম চেষ্টা থাকতো আমাকে মানুষ করার। অন্যদেএ বলতে শুনেছি, 'আমার সর্বস্ব দিয়ে ওর (মাথার) মধ্যে পুঁজি ভরে দেবো। এরপর ও ঠিকই করে খেতে পারবে, অনেক বড় হবে'।
.
আজ মনে হয়, বাবা সেই সৎপথে মাথা উঁচু করে সংগ্রাম করে বেঁচে থাকার শিক্ষাটা না দিলে, আজ বাবাহীন এই ৯টি বছর মাকে নিয়ে এই দুর্দিনের পৃথিবীতে হয়তো টিকে থাকতে পারতাম না। বাবার প্রতি শ্রদ্ধা জানাই।
.
#কবি_বাবু_ফরিদী

>> দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×