somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাধ, মৃত্যু ও কান্না

০২ রা জুন, ২০১৮ রাত ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা মারা যাওয়ার সময় আমি তার কাছে ছিলাম না। শেষ কথাটাও শুনতে পারিনি। খবর শুনে গিয়ে পৌঁছানোর আগেই তিনি আমার এক প্রতিবেশির বাসায় রহস্যজনকভাবে মারা যান। তারপর কত রাত জেগে কাটিয়েছি, ঘুমাতে পারিনি! সেই রাতের কথা ভেবে আজও আমি অস্থির হই।
.
তখন আমার ক্যামেরাওয়ালা মোবাইল ছিলো না, কিন্তু আমার এক মামার ছিলো। আমি তাকে অনুরোধ করে তার মোবাইলে কিছু ছবি তুলে রাখি আমার বাবার। বাবার ছবি বললে ভুল হবে, বাবার লাশের ছবি। বাবার নিথর দেহটা পড়ে আছে, আমি মাসহ স্বজন প্রতিবেশিরা কাঁদছি। সেই ছবি আর ভিডিও আমি খুব যত্ন করে আমার ল্যাপটপে রেখে দিয়েছি। সব ছবি মামা রাখেনি, আগেই ডিলিট দিয়েছে বলে তার সাথে রাগে-অভিমানে কথা বলিনি অনেকদিন। আজ মনে হচ্ছে তাকে ধন্যবাদ দেওয়া দরকার। ল্যাপটপে রাখা ছবিগুলোই আমি দেখতে পারি না, দুচোখ বেয়ে জলের ধারা আমাকে ভিজিয়ে দেয় যন্ত্রণায়।
.
আলোচিত কাউন্সিলর সাহেব যদি দোষীও হন, তবুও তিনি তাঁর স্ত্রী ও কন্যাদের চোখে নির্দোষ। ঐ অডিও ক্লিপগুলো তারা বেঁচে থাকতে বার বার শুনবে আর হাহাকার করে উঠবে, কেঁদে বুক ভাসাবে, বড় হয়ে লেখাপড়া শিখে অর্থ ও ক্ষমতাবান হয়েও বাবাকে ফিরে না পাওয়ার যন্ত্রণা আর কষ্ট ওদেরকে শান্তিতে থাকতে দেবে না। এক কথায় ওদের বেঁচে থাকা হারাম হয়ে যাবে। আমি অডিও ক্লিপ শুনিনি, তবে অনেকের লেখা ফেসবুকে পড়ে এই অনুভূতি হলো।
.
আমি চাই ঐ অডিও ক্লিপটি যেন মিথ্যে হয়। আমি চাই কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়। অপরাধী হলেও সে যেন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি পায়। একটা অংশ সরকারকে বিতর্কিত করতে সদা তৎপর। এদেরকে খুঁজে বের করে না থামালে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সমস্ত অর্জন ম্লান হয়ে যাবে! ৭৫ এর ১৫ আগস্ট এমন একটি কথোপকথন আপনারও থাকতে পারতো মাননীয়া! আপনি কি পারতেন তা সইতে?
.
দেব দুলাল গুহ / দেবু ফরিদী
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প।। অন্ধ আয়নার গল্প।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫







অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকার


ঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×