somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট যেসব গুণের কারণে চেহাড়ার চেয়েও সুন্দর!

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপ দেখে তো প্রেমে পড়েছেন অনেকেই। গোটা বিশ্বকাপ জুড়ে সব আলোচনা ছাপিয়ে সব আলো যেন কেড়ে নিয়েছেন তিনি একাই! এবার শুনুন তাঁর গুণের গল্প। কোলিন্ডার আসল সৌন্দর্য্য তাঁর গুণেই।
.
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিটারোভিচ এর জন্ম ১৯৬৮ সালের ২৯ এপ্রিল। তিনি ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় স্নাতক, স্নাতকোত্তর করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের নাম তো নিশ্চয়ই শুনেছেন। তিনি ঐ বিশ্ববিদ্যালয়দ্বয়ের একজন 'ফুলব্রাইট স্কলার'। ২০১৫ সালে ৪৬ বছর বয়সে তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট হন এবং একইসাথে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জনের পথে হাঁটা শুরু করেন।
.
কোলিন্ডার সুন্দর রূপ দেখে ভুলেও ভাববেন তা তিনি 'অবলা নারী'। তিনি একসময় আর্মির কমান্ডো ছিলেন এবং একজন ace marksman ও ছিলেন। (এটা কি? গুগল করুন। )
.
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি আমেরিকাতে ক্রোয়েশিয়ার রাষ্টদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তিনি উচ্ছসিত প্রশংসায় ভেসেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়র এবং বারাক ওবামার। প্রথম নারী হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংস্থা NATO এর প্রথম অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল (পাবলিক ডিপ্লমেসি) হন তিনি। এই দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বারবার আফগানিস্তান যান এবং সেখানে ন্যাটোর বাহিনীর কার্যক্রম পরিচালনার পক্ষে মতামত তুলে ধরেন। ন্যাটোতে তিনি 'SWAMBO' নামে পরিচিত, যার অর্থ তাঁকে 'মানতেই হবে'।
.
এই যে রাশিয়ায় গিয়ে নিজের দলকে অনুপ্রেরণা যোগালেন আর সারা বিশ্বের ছড়িয়ে দিলেন ভালোবাসা, এটা তিনি করেছেন প্লেনের একটা সাশ্রয়ী টিকেট কেটে রাশিয়া গিয়ে, তাও আবার নিজের টিকিট কিনেছেন নিজেই! শুরুতে তো সাধারণ দর্শকের কাতারে গিয়ে তাদের সাথে খেলা দেখতে বসে যান তিনি! পরে সিকিউরিটি তাঁকে চিনতে পেরে ভিআইপি বক্সে নিয়ে বসান। সেই বক্সেও পুতিনসহ ফিফা প্রেসিডেন্ট ও অন্যান্য গণ্যমান্যদের মাঝে ফরমাল পোষাক ছেড়ে নিজ দলের জার্সি পরে গিয়ে বসতেও যোগ্যতা লাগে। তিনি তা করেছেন।
.
তিনি সব প্রোটোকল ভেঙ্গে ফাইনালে নিজ দল ও প্রতিপক্ষের সবাইকেই জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন বিশ্বব্যাপী। প্রেসিডেন্ট হয়েও ভিজেছেন বৃষ্টিতে, যখন অন্যরা ছাতার জন্য ব্যকুল ছিলেন। খেলোয়াড়দের ঘাম নিজের শরীরে জড়িয়ে আনন্দ কান্নার ভাগিদার হয়েছেন তিনিও। অভিনন্দন জানাতে ছুটে গেছেন খেলোয়াড়দের ড্রেসিং রুমে, অর্ধনগ্ন খেলোয়াড়দেরও করেছেন আলিঙ্গন! অল্পের জন্য দল হেরে যাওয়ার পরেও রেগে গিয়ে তিরস্কার করেননি খেলোয়াড়দের, বরং হাসিমুখে দিয়েছেন আদর ও স্বান্ত্বনা!
.
অনেকগুলো ভাষায় পারদর্শী ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট কোলিন্ডা অনবরত কথা বলতে পারেন ক্রোয়েশিয়ান,
ইংরেজি, স্প্যানিশ ও ড্যানিশ ভাষায়। জার্মান, ফ্রেঞ্চ, রাশান আর ইতালিয়ান ভাষাগুলোও ঠিকঠাক চালিয়ে নিতে পারেন। এই বিশ্বকাপেই তো তাঁকে রাশান ভাষায় একনাগাড়ে কথা বলতে দেখা গেছে পুতিনের সাথে, আবার ফ্রেঞ্চে কথা বলেছেন ম্যাক্রনের সাথে!
.
কী বলবো এক কথায়? বিউট উইথ ব্রিলিয়্যান্স? এমন একজন প্রেসিডেন্ট থাকলে একটা দেশের এগিয়ে যাওয়ার জন্য আর কিছু লাগে কি? আর এদিকে আমরা পড়ে আছি মেয়েদেরকে ঘরে আটকানোর আর পোষাকের বেড়াজালে বন্দি করার ফন্দি নিয়ে!
.
দেব দুলাল গুহ / দেবু ফরিদী
.
[আরেকটা কথা। ইন্টারনেটে বিকিনি পরিহিত যে ছবিগুলো দেখছেন, সেগুলো তাঁর নয়, তাঁর মতো দেখতে একজন পর্ণ তারকার। ]
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×