somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের ভেতর লুকিয়ে থাকা সাম্প্রদায়িক পশুটার রক্ত চাই

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিন ঘর থেকে বের হই নাই। গতকাল সকালে স্কুলের মাঠে স্কুলের বন্ধুরা মিলে রোদের মধ্যে ক্রিকেট খেলার ফলস্বরূপ আজ সারাদিন শরীর ব্যথা। অনেকদিন পর খেললে যা হয় আর কি! বের না হওয়ার আরেকটা কারণ ছিলো রক্ত না দেখার ইচ্ছা। ওসব সবাই সহ্য করতে পারে না।
.
কিন্তু সন্ধ্যার পর বন্ধুদের ফোনে বের হতেই হলো। সারা বছর এই দুই ঈদ আর পূজার ছুটিতেই তো স্কুলের বন্ধুদের দেখা মেলে, আড্ডা হয়! কে কোথায় কেমন আছে সেই খোঁজও নেওয়া হয়। অনেকেই বিয়ে করে ফেলেছে, বাকিরা করার পথে। আমাকে চাপে ফেলে চেষ্টা করা হয় আরও যন্ত্রণাময় জীবনে প্রবেশ করিয়ে দেয়ার, কিন্তু আপাতত আমিই জয়ী আছি।
.
বাসা থেকে বের হয়ে অটোতে উঠলাম, গন্তব্য পর্যন্ত যা ভাড়া ঈদ উপলক্ষ্যে দ্বিগুণ ভাড়া দেবো এই শর্তে। কিছুদূর যাওয়ার পরেই হঠাৎ মাঝ রাস্তায় অটো থেমে গেলো! কারণ কি? দেখি এক মহিলা হাতে একটা বস্তা নিয়ে এলেন পেছন থেকে। কিছু বুঝে ওঠার আগেই সেই বস্তা এসে পড়লো ঠিক আমার পায়ের ওপর, তারপর উঠলেন তিনি, বসলেন ঠিক আমার সামনে। এতোক্ষণে গন্ধ এসে নাকে লাগলো। বুঝতে আর বাকি রইলো না কিছু। পা সরিয়ে তাকিয়ে দেখি, পা আমার রক্তে মাখামাখি!
.
আলহামদুলিল্লাহ, কী সৌভাগ্য আমার! এই মুহূর্তে আমার করণীয় কি? মহিলাকে কিছু বলবো, নাকি অটোচালককে গালি দিবো? নাহ, কিছুই করলাম না। শুধু মহিলাকে বললাম, 'বস্তাটা ফাঁকা জায়গায় রাখেন, পায়ের ওপর কেন রাখলেন?' এবার মহিলা খুব বিরক্ত হলেন। যেন আমি তাকে হিমালয় তুলে নিয়ে অন্যত্র রাখতে বলেছি, অথবা আমি তার নিজের প্রাইভেট কারে চরে বসে তাকেই বলছি জানালা দিয়ে পানের পিক ফেইলেন না! বেজায় মুখে কিছুটা সরিয়ে রাখলেন বস্তাটা। কৃতজ্ঞ চিত্তে ভাবলাম, 'এমন অমায়িক বুঝমান মানুষও আজকাল এই দুনিয়ায় আছে?!'
.
ওদিকে আমার তো বমি আসে আসে! অটো থামিয়ে রাস্তার পাশেই হয়ে গেলো একবার। তারপর অটোর ভাড়া মিটিয়ে পানি কিনে খেয়ে মাথায় ঘাড়ে ঢেলে রিক্সায় চড়ে বসলাম। গন্তব্যে পৌঁছে রিক্সাওয়ালা অন্যদিনের চেয়ে ১০টাকা বেশি ভাড়া চাইলো। হাফ কিলোমিটার ভাড়া ৩০টাকা। কী দারুণ! কী দারুণ!
.
দারুণের আরও বাকি আছে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই অনুরোধ করলো, চল দাওয়াত খেয়ে আসি। অথচ যার বাসায় দাওয়াত, সে নিজে আমাকে একবারও বলেনি। ওদিকে বাসায় খাবার নষ্ট হবে। তাছাড়া আমি জানি ঐ বাসায় কোনো বিকল্প খাবার নেই। জেনে বুঝেই অনুরোধ করা, চাপাচাপি করা। অন্যরকম একটা আনন্দ আছে এতে, পাশবিক আনন্দ। 'মনের পশুকে কোরবানি দিন' টাইপের আহবানগুলো যখন চিৎকার করে কান্নাকাটি শুরু করে আরকি!
.
বন্ধুর বাইকে বাড়ি ফিরে এসে পায়ের দিকে তাকিয়ে ভাবলাম, নিরীহ পশুটার রক্ত তো মুছে ফেলা গেছে ঠিকই, কিন্তু আমাদের সবার মনের ভেতর যে সাম্প্রদায়িক পশুটা বাস করছে অনেকদিন ধরে, সেটার নষ্ট কালো রক্ত কবে নাগাদ এই দুই হাতে লাগবে? বড্ড ইচ্ছা আমার, দুই হাতে ওর গলা টিপে ধরি!
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×