somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

বন্ধ হোক হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার বদ অভ্যাস

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করেই নিজের বাড়ির বাইরের দিকের ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান লোলিত বর্মন। পেশায় কৃষক লোলিত বর্মন সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে সবে বাড়িতে এসে একটু পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন। সাথে সাথেই ঘর থেকে বের হলেন ঠিকই, কিন্তু ততক্ষণে খড়ের ঘরটি আর তার ভেতরের খড়সহ রান্নার সামগ্রী ইত্যাদি পুড়ে ছাই। সেই আগুন ছড়িয়ে পড়লো পাশেই তার একটি ঘরেও। খুব কষ্টে চিৎকার চেচামেচি করে লোক জড়ো করে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে।
.
কে বা কারা বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার খড়ের ঘরটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে গেছে! উপজেলা চেয়ারম্যানকে জানানোয় তিনি নির্বাচনী ব্যস্ততার মাঝে একবার ঘটনাস্থলে যানওনি, 'সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে' বলে চালিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
.
ঘটনাটা আজ সন্ধ্যার, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের লস্করপুর গ্রামে। নির্বাচন এলেই হিন্দুদের বাড়িঘরে আবেগী জোশে ঝাপিয়ে পড়ে কিছু তথাকথিত বক ধার্মিকের দল। কী মজা পায় তারাই জানে!
.
গত এক সপ্তাহে পাশের জেলা ঠাকুরগাও সদর উপজেলাতেই তিনটি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচন এলেই উত্তরাঞ্চলে এসব বেশি বেশি হচ্ছে। যেন হিন্দু বাড়িতে আগুন দিলেই আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন দেওয়া হয়ে যায় এক শ্রেণির মুর্খের, যেন ভীষণ মজা পায় তারা এ কাজটি করে!
.
প্রথম ঘটনাটি যার বাড়িতে ঘটেছে, তিনি আমার ছোট ভাই সুব্রত রায়ের আপন ফুপা। শুনে খুব খারাপ লাগছে। গরিব কৃষকের একটি খড়ের ঘর পুড়ে ছাই, থাকার টিনের ঘরটাও অর্ধেকটা পুড়ে গেছে। এই শীতের রাতে তারা কীভাবে রাত্রিযাপন করছেন আমি জানি না। ভাবতেও পারছি না। স্থানীয় প্রশাসন কি একটু খোঁজ নিবেন, পাশে থাকবেন পরিবারটির?
.
কালকের দিনটা গেলেই ভোট। নির্বাচন হোক শান্তিপূর্ণ৷ শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণ শেষে নিরপেক্ষ গণনায় যে জিতবে, জনগণ যাকে নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করুক। কিন্তু এতে হিন্দুদের দোষটা কোথায়? তাদের ঘরেই কেন আগুন দিতে হবে? আওয়ামী লীগে ভোট তো মুসলিমরাও দেয়, কারণ মাত্র ১০ শতাংশ হিন্দুর ভোটে তো আর আওয়ামী লীগ জিতে সরকারে যায় না। তাহলে হিন্দুরাই কেন ভিক্টিম হবে? সারা জীবনের কষ্টার্জিত জীবিকা, বসতবাড়ি কেন ধ্বংস করা হবে? শুধু হিন্দুদের ওপর নয়, সকল স্থানের সকল ধরণের দুর্বলের ওপর সবলের এমন অত্যাচার আর কতদিন চলবে?
.
আমার ভোট আমি দেবো,
যে এসব অত্যাচার চিরতরে নির্মুল করবে
তাকেই দেবো।
.
দেব দুলাল গুহ / দেবু ফরিদী
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×