খোদ ভারতের জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরের সূত্র ধরে করা আশরাফ রহমানের পোষ্টে সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পেয়েছিলো ইসলামে এ্যালার্জি আছে এমন কিছু ব্লগার । ব্যক্তি আক্রমন করে করা দু দুটো পোষ্ট পরপর টপে উঠে গিয়েছিলো অদ্ভূত কারিশমায় । অযৌক্তিক সেই দাবির প্রেক্ষিতে ব্যান হয়েছিলেন তিনি ।
ব্লগের অসংখ্য সুশীল ব্লগার এর বিরোধিতা করেছিলেন । ব্লগের জনপ্রিয় ব্লগার ত্রিভূজ মডারেটরদের অনুরোধ জানিয়েছিলেন আশরাফ রহমানকে আনব্যান করার জন্য । অদ্ভূত ভাবে ত্রিভূজ সেই পোষ্টের পর ব্যান হয়েছিলেন । কারনটা নাকি, তিনি ব্লগের নীতিমালা ভেঙ্গে মডারেশনে হস্তক্ষেপ করেছেন !!!!
এই কিছুক্ষণ আগে চোখে পড়লো ব্লগার অমি রহমান পিয়ালের একটি পোষ্ট যেখানে মডারেটরদের বেশ হুমকী-ধমকী দেয়া হচ্ছে ।
সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হোক ।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



