রক্তার্দ্র গোলাপ.....................এ কবিতায় নিজের সৃজিত ছন্দের ব্যবহার করলাম...এর নাম দিলাম মধ্যমভাব ছন্দ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি উদাস আর্দ্র চোখে,
দেখছি সবুজ কাঁটা-
একটি রক্তবিন্দু,
এবং লাজুক পাতা -
সেকি গোলাপ! তুমি কাঁদছ?
ভয় মেশানো ও চোখে ,
যেন মরণের যন্ত্রণা -
চেয়েছি স্পর্শের অনুভূতি,
আমি তোমাকে কখনো ছিরবনা-
সেকি গোলাপ! তুমি কাঁদছ?
ছলনা তোমার অঙ্গে,
আছে মোহনীয়তার ছোঁয়া-
গায়ে লাল রঙ রক্ত,
তুমি বিঁধিয়েছ হাতে কাঁটা-
সেকি গোলাপ! তুমি কাঁদছ?
পাঁপড়ির স্নিগ্ধতা ,
আছে রঙের ঘূর্ণাবর্ত-
জীবন সেখানে উদাসীন,
যেন মাতাল স্বর্গ-মর্ত্য-
সেকি গোলাপ! তুমি কাঁদছ?
তুমি নও কোন বনলতা,
তুমি কঠিন এবং হিংস্র-
কিসে এত অহমিকা?
এই কি তোমার অস্ত্র??
সেকি গোলাপ! তুমি কাঁদছ?
আমি স্নিগ্ধ চোখের কবি-
তুমি অনুপমা নিরুপমা;
আমি অনেক কাঁটাকে সয়েছি-
তবু কেন যেন এই সৌন্দর্যেরই বন্দনা?
সেকি গোলাপ! তুমি কাঁদছ?
তবু তোমার চোখেতে চেয়ে,
পিয়াস মিটেছে মনের;
কবিতায় ঢালি বুকের সকল রক্ত-
শুধু অপেক্ষা স্বপনক্ষণের-
সেকি গোলাপ! তুমি কাঁদছ?
এখন শরতের ভোর-
তুমি কাঁপছ সিক্ত গায়ে;
শিশির ছুঁয়েছে তোমায়,
তোমাকে লজ্জিত করেছি আমার দৃষ্টি দিয়ে;
গোলাপ! তুমি কী কাঁদছ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন