তপ্ত রাতের ভাষাহীন আকাশের কাছে ,
হতাশার ঝুলি নিয়ে না বলা কথাগুলো ,
বাষ্পে বাষ্পে ছায়াপথে হেটে অনিদ্রা নিয়ে আসে ।
ফুটন্ত ঘর্ম্য আর্দ্রতা নামিয়েছে দেহে ,
আলোহীন চারিদিকে অস্বস্তির চাদর গায়ে ,
নিভৃতচারী অচেতন আত্মা ঘোরে ভিরু ভিরু পায়ে ।
৩৬০০ সেকেন্ড কৃত্রিম আলোর দিকে ,
সীমাহীন তাকিয়ে থাকা ,
কখনওবা প্রাকৃতিক হাওয়াকে আর্তনাদে ডাকা ।
সুরহীন কণ্ঠের আঁধার বিদারী গানে ,
বারান্দার কল্পিত গগনে ,
শুন্য প্রতিধ্বনি নিষ্ফলতার হাহাকার আনে ।
একাকিত্তের ঘৃণ্য কালোর কাছে ,
প্রাণহীন আত্মার চেতনার ডাকে ,
কল্পিত কারাগার এসেছে আমারি চারিপাশে ।
অবসাদে কর্মহীন দেহ ছাদের কোণে ,
মহাকালের জমাট বাঁধা সময়কে গোনে ,
অস্বস্তির আলোগুলোকে দেখি আকাশের প্রাণে ।
এ যেন সাড়ে তিন হাত মাটির ঘরে ,
ভয়ার্ত আশাগুলো হঠাৎ ঘুরে ফিরে ,
ক্লান্ত দেহ ভুপাতিত হয়ে বিছানায় পরে ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


