রাতকে আমি কষ্ট বলেছি -
তাঁরাদের বলেছি জোঁনাকি;
আঁধারে মেশানো রয়েছে শব্দহীন হিংসা-
চাঁদকে আমি চক্ষু দিয়ে প্রহেলিকা বলে ডাকি;
তবুও তোমারি ছঁবি এ মনে বারে বারে আঁকি
আমি তোমাকে বলেছি প্রাচীনত্তের মোহ-
তোমার হৃদয় নিংড়ানো রক্তে লিখেছি সেই ইতিহাস;
আমাকে এতটা নিষ্ঠুর ভেবোনা-
হৃদয়ের রক্ত ফুরিয়েছে,নেই এক ফোঁটা বাকি ;
তবুও তোমারই ছঁবি এ মনে বারে বারে আঁকি ।
আমি বৃষ্টিকে বলেছি বেদনার ফোঁটা -
কৃষ্ণচূড়ার লালকে বলেছি রক্ত;
এ রক্ত তোমাকে দিয়েই আমি হব ঋণমুক্ত-
বুকের শূন্যতাকে আমি কাল মেঘ দিয়ে ঢাকি ;
তবুও তোমারই ছঁবি এ মনে বারে বারে আঁকি ।
আমি দিগন্তকে মহাকাল বলেছি-
মনের আয়নায় তোমায় বলেছি ছবি;
আমি শুন্য মরুতে হেটে চলা পথিকের হতাশা-
অথবা ছন্দে ছন্দে থেমে যাওয়া জলরাশি;
তবুও তোমারই ছঁবি এ মনে বারে বারে আঁকি ।
আমি রঙধনুকে সৃষ্টি বলেছি-
ভেবোনা এ কেবল রঙিন কল্পনা;
হাজারো প্রেমিকের স্বপ্নের সমাপ্তি সেখানে -
তাদের একজন হয়েও আমি দৃষ্টি ছড়িয়ে রাখি;
তবুও তোমারি ছঁবি এ মনে বারে বারে আঁকি ।
আমি নয়নকে গগন বলেছি -
চোখের কালোকে বলেছি মেঘ;
প্রখর রৌদ্রে কষ্ট হয়েছে বাষ্প -
মন যেন এক ডানা ঝাপটানো পাখি;
তবুও তোমারি ছঁবি এ মনে বারে বারে আঁকি ।
আমি প্রঁজাপতির রংকে প্রেম বলেছি-
তার নঁকশাকে বলেছি গল্পগাঁথা ;
আমি নই শিল্পী অথবা আঁকিয়ে -
কল্পের গহীন বনের ক্ষুদ্র জলধারায় তোমায় দেখি;
তবুও তোমারি ছঁবি এ মনে বারে বারে আঁকি ।
আমি আমার দৃষ্টিকে স্বপ্ন বলেছি-
অবচেতন মনে তোমায় বলেছি অমরাবতী ;
মহাকাল সময়কে পেরিয়ে যাচ্ছে বহুদূর-
তুমি আমার সামনে বসে থাকা যৌবনরস প্রভাতি ;
আমি কি তোমারি ছঁবি এ মনে বারে বারে আঁকি?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



