প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
০১ লা জুন, ২০১৭ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হুমায়ূন আহমেদের 'কবিতা পড়া' ছেলেদের প্রেমে পড়া ভয়ংকর সুন্দরী গুলো কয়েকটা সাক্ষাতেই ঠিক করে ফেলে 'জনম জনম তব তরে কাঁদিব'।রাজপুত্রের রূপ আর সম্মোহন করার অসীম ক্ষমতা নিয়ে বোকা চেহারার 'ভালো' ছেলেটা পাশের তৃষাতুর রূপবতী কে উপেক্ষা করে বৃদ্ধ গাছের নতুন কৃষ্ণচূড়া দেখে মুখস্থ কবিতা বলে।আর সামান্য তফাতে থাকা আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়ে উপেক্ষিত মেয়েটার বুকের মাঝে;বিন্দু বিন্দু ঘাম জমা ঘাড়ের ভাজে;লোভাতুর চোখ মাড়িয়ে শত বছরের পুরোনো দীর্ঘশ্বাস ছাড়ি।আফসোস করি উত্তপ্ত লাজুক ফুলটার জন্য।উপেক্ষিত ফুলটার জন্য।
অপূর্ণতা আর প্রতিহিংসার রাতে মিথ্যে 'সুনীল গঙ্গোপাধ্যায়'হয়ে কৃষ্ণচূড়া তলের উপেক্ষিত ফুলটার পক্ষে ছল করে ছন্দ বানাই 'হুমায়ন আহমেদ'য়ের বোকা রাজপুত্রটার জন্য।সে যেন পাশে বসে থাকা জীবন্ত লাজুক ফুলটাকে অপেক্ষা করিয়ে,গন্ধহীন কৃষ্ণচূড়ায় তৃপ্ত হয়ে থাকে। আর তফাতে বসে থাকা অন্য কোনো 'আমি'ও যেন অন্তর জন্মে না পাওয়ার বেড়াজালে আটকে থাকি।আর যেন বঞ্চিত হয়ে বাঁচি।আর গেয়ে যাই ' প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে'।

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন