প্রেম বিড়ম্বনা
১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রেম নামের এই সম্পর্কে
চলছে উকি ঝুকি
নিত্যদিনে নামছে এতে
নানান খোকা-খুকি।
বয়স ভেদে হচ্ছে আলাপ
হচ্ছে মনের মিল
অল্পদিনেই তাবৎ উধাও
হারিয়ে সব ফিল।
গড়ছে কেহ লইতে মজা
হইতে কথায় পটু
কেউবা তখন ফোনে মজে
বলতে কথা কটু।
কেউবা এদের বলছে ইহা
শুধুই নাকি খেলা
যৌবন মানেই এমনভাবে
মনের ডানা মেলা।
কেউবা বোঝে প্রেমের মানে
ঝোপের তলে ঘর
তাদের সেসব ধ্যান-ধারণায়
বাপ-মা সবাই পর।
তারা বোঝে মন যা বলে
সবই নাকি ঠিক
তা শুনে মন হাঁসছে বোধহয়
করে ফিকফিক।
তারপরে ফের অল্প দিনেই
দেখে সবই ভুল
মিছেই ওরা ভাবছিল তা
পবিত্র এক ফুল।
তারপর দেখে পরিবারে
নেই তাহার সে দাম
সমাজেতেও রইনি সুনাম
রইনি আগের নাম।
তাই সে ভাবে কি লাভ রেখে
রইনি যখন কিছু
কিসের মায়ায় থাকবে তবে
ভবের মায়ার পিছু।
তাই সে ভেবে ঠিক করে নেয়
থাকবেনা আর ভবে
বাপ-মা আর ভাই-বোনই বা
থাকল আপন কবে?
তাই সে কেনে ঘুমের ওষুধ
কিংবা মোটা দড়ি
মরার পরে আমরা যেন
কান্নাকাটি করি।
কিন্তু বোকা মরলেরে তুই
কাঁদবে কেনো কেউ?
পরিবারের লোক ব্যতিত
করবে সবাই হেও।
প্রেম-পিরিতি চললে চলুক
বাঁধলে বাঁধিস ঘর
তাই বলে তুই ভাবিসনে ভাই
পরিবার তোর পর।
ঠিক যদি হও, জানাই এগোও
বাপ-মা যারে ডাঁকো
মানুষ চিনতে পারবে নাগো
যতোই তুমি পাঁকো।
লোক চিনিতে তোমার চেয়ে
চোখ তাহাদের পাঁকা
তাদের থেকে চালাক হয়ে
মুশকিল ভাল থাকা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬

কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে মুক্ত হলো স্বদেশ?
কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা?
কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম...
...বাকিটুকু পড়ুন