আছে...
২৫ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আছে রাত আছে দিন
আছে মন ভাবনাহীন
আছে আমার ভেতর-
আমি অন্তরিন,
আছে নিদহীন দুটি চোখ
আছে তোমার বক বক
প্লিজ কেউ আমায়
ছাড়িয়ে নিন।
আছে গভীর দীর্ঘশ্বাস
আছে বিরক্তি বার মাস
আছে আছে বন্ধুর পরিহাস
আছে সবাই সুখ কুঁড়াতে-
আর আমি কাটছি ঘাস।
আছে রাস্তায় দীর্ঘ জ্যাম
আছে পাবলিক প্লেসে প্রেম
দম বন্ধ হয়ে আসছে আমার,
আছে সস্তার হোটেলে ভিড়
আছে স্বপ্ন বাঁধবে নীড়
এখন আর সময় নেই ভাবার;
আছে ভয় বড় বেরকম
আছে রোজ দৌড় হরদম
আছে হাসি তোমার চেনা
আছে তুমি বড় অচেনা।
আছে মিথ্যার স্বপ্ন বুনা
আছে কষ্টের আনাগোনা
আছে হৃদয় বেচা কেনা-
ক্রেডিট কার্ডে,
আছে আপোষের সাথে সন্ধি
আছে নিজের ঘরে বন্দি
আছে নিকোটিন বুক জুড়ে-
আর শব্দ নেই ভোকাল কর্ডে।
জবরুল আলম সুমন
সিলেট।
২৫শে আগষ্ট ২০১১ খৃষ্টাব্দ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন