কয়েক টুকরো প্রেম এবং তার পরিণতি...
২০ শে নভেম্বর, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.তারে ভালোবাসতাম আমি
সে কি মোরে বাসিত ?
ভালো যদি না-ই বাসিত
দেখলে কেন হাসিত ?
কইনি কথা তাহার সনে
লাজ শরমের ভয়ে,
প্রেমের কাঁটার আঘাত একা
যাচ্ছি আমিই সয়ে।
হঠাৎ করেই সাজলো বধু
হৃদয় ভেঙ্গে দিয়ে,
চোখের সামনেই চলে গেলো
সবই কেড়ে নিয়ে।
২.আমায় শুধু বাসতো ভালো
আমি কি আর বাসি ?
না বাসিলেও চাইতো সে
হতে চরণ দাসী।
আমি যতই দূরে থাকি
সে আসিত কাছে,
মই নিয়ে চায় পালিয়ে যেতে
আমায় তুলে গাছে!
ভালোবাসা কি আর হয়
মন যদি না মিলে ?
তাইতো আমি ইচ্ছে করেই
দূরে গেলাম চলে।
৩.সে আমারে বাসতো ভালো
আমিও তারে বাসি,
যেদিক তাকাই ভালোবাসা
দেখি রাশি রাশি।
শপথ করি দুজন মিলে
আসুক যতই ঝড়,
দরকার হলে উল্টো স্রোতে
বাঁধবো সুখের ঘর।
হঠাৎ করেই হারিয়ে গেলো
স্মৃতি পড়ে থাকে,
আমি এখন একা হাঁটি
প্রেম যমুনার বাঁকে।
৪.আমি তাহার প্রেমে পাগল
সেও পাগল মোর,
প্রেমের টানে ঘর বেঁধেছি
পালিয়ে বাড়ি ঘর।
ধীরে ধীরে উল্টা বাতাস
বইতে থাকে মনে,
দিনের বেলা পালিয়ে থাকি
রইনা তাহার সনে।
হয়না এখন মতের মিলন
যে যার মতো চলে,
দু'জন এখন দুই বিছানায়
একই ছাদের তলে।
জবরুল আলম সুমন
সিলেট।
১৯শে নভেম্বর ২০১১ খৃষ্টাব্দ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন