somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাওনা মা, মাথায় একটু হাত বুলিয়ে....

১১ ই মে, ২০০৯ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতদিন হলো মাকে দেখিনা...আদর করে মাথায় হাত বুলিয়ে দেয় না। মা তুমি, ভালো থেকো.....

আমার ক্ষেত্রে বাবার চেয়ে মায়ের সাথেই বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বেশি জোড়ালো। কিভাবে কিভাবে যেনো ছোটবেলা থেকেই বাবার সাথে কিছুটা দুরত্ব তৈরি হয়ে গেছে, হয়তো বাবার কিছুটা গম্ভীর স্বভাবের কারনে। আমার মতো হয়তো অনকেরই একই অবস্থা। ছোটবেলা থেকেই যত আবদার মায়ের কাছে। ঈদের জামা, জুতো থেকে শুরু করে ভার্সিটির হাত খরচ পর্যন্ত সবকিছুই চাওয়া মায়ের কাছে।

ছোট বেলায় মাঝেমাঝেই কোনো কারনে রাগ অথবা অভিমান হলে, না খেয়ে থাকতাম। মা এসে কত আদর করে, হাত ধরে নিয়ে যেয়ে খাওয়াতেন। যতক্ষন না খেতাম ততক্ষন মাও খেতেন না। খাবার নিয়ে অনেক ঝামেলা করতাম, এটা খাবো না, সেটা খাবো না...মা আবার রান্না করতে বসতেন পছন্দেরর খাবার। দুঃখ, ক্ষোভ, রাগ, অভিমান, আনন্দ সব অনুভূতি প্রকাশের স্থান এই একজনের ওপর। হাসি মুখে সব সহ্য করতেন।

যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে মার সাথে খারাপ ব্যাবহার না করার চেস্টা করেছি। অনেক সময় না চাইলেও হয়তো বাহিরে কারো সাথে মনকষাকষি হয়েছে, বাসায় আসার পরে মা হয়তো কিছু বললেন তখন তার সাথে ঝাঝের সঙ্গে কথা বলেছি। হয়তো কখনো বলেছেন এই কাজটা করো, সাথে সাথে মুখের উপর বলে দিয়েছি পারবো না। এমন কত কিছুই না করেছি মায়ের সাথে। তবুও কখনো মুখ ফুটে বলতে পারিনি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও বা মা, তোমাকে অনেক অনেক ভালোবাসি...বলা যায়ও না। মুখ ফুটে না বললেও মারা ঠিকই সন্তানের অন্তরের কথা জানেন অথবা বুঝতে পারেন তাদের ব্যবহার এবং আচরনে।

বিপদে, দুঃখে, কস্টে মায়ের হাতের স্পর্শ কতখানি যে শান্তির পরশ এনে দেয়, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ভিনদেশে মায়ের অভাবটা খুব বেশি করে অনুভূত হয়। নিজে এখন মা হবার পরে বুঝি, কি পরিমান কস্ট সহ্য করেন প্রতিটা মা হাসি মুখে। তার দুনিয়াটাই তখন আবর্তিত হতে থাকে সন্তানের হাসি, কান্নায়।

দুনিয়ায় অনেক সুসন্তান যেমন আছে তেমন কিছু কুসন্তানও আছে। যারা প্রতিনিয়ত মাকে কস্ট দিয়ে চোখের জল ঝরাচ্ছে। আমার অতি আপনজন এমন এক মা আছেন, যিনি এই বৃদ্ধ বয়সেও কস্ট পাচ্ছেন তার সন্তানের কারনে। তারপরেও তিনি রোজা রাখেন, দোয়া করেন তাদের মঙ্গলের জন্য....এরই নাম মা।

এই মা দিবসে একটাই পার্থনা, কোনো মা যেনো তার সন্তানের জন্য কস্ট পেয়ে চোখের জল না ফেলেন। সেই সব সন্তানদের শুভ বোধের উদয় হোক....।







সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ দুপুর ১২:১০
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×