somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে নিজের কিছু আবজাব..

যারা দেশে আছেন তাদের টাটকা মিষ্টি কিনে খেতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মতো অনেকেই যারা প্রবাসে আছেন এবং মিষ্টি পছন্দ করেন তাদের জন্য মিষ্টি খাওয়া বিরাট এক ঝক্কি ঝামেলার...যদিও প্রায় অনেক দেশেই বাংলাদেশি দোকান আছে এবং সেখানে মিষ্টিও পাওয়া যায়,তবে সেগুলো ফ্রোজেন। কিনে আনবার পরে দেখা যায়, কোনোবার কচকচে চিনি নয়তো ভিতরটা শক্ত...একটা দুটো খেয়ে পুরোটাই ফেলে দিতে হয়েছে বেশ কবার।
দুঃখে, কষ্টে শেষে সিদ্ধান্ত নিজেই বানাবো মিষ্টি, কি আছে জীবনে :)
সিদ্দীকা আপাই ভরসা..উনার রেসিপি দেখে রসগোল্লা বানালাম...বানাবার পরে দেখি, মিষ্টির ভিতরে শক্ত বিচি /:) মানে ভিতেরর টুকু সিদ্ধ হয়নি, বরং চিনির সিরাতে ডুবানোর পরে শক্ত হয়ে গেছে...তার পরে অ-নে-ক দিন মিষ্টির প্রজেক্ট বাদ...বেশ কিছু পরে এক ভাইয়ের মেয়ের জন্মদিনে, ভাবী পানতোয়া বানালেন...খেয়ে সবাই মুগ্ধ, আর চেহারাও হয়েছিলো মাশাল্লাহ্...ভাবীকে জিজ্ঞাসা করলাম কিভাবে বানালেন...ভাবী বললেন খুবই সোজা...শুধু গুড়ো দুধ, ডিম, চিনি আর সুজি মিশিয়ে গোল্লা বানিয়ে চিনির সিরাতে দিলেই হয়ে যাবে....আমি আনন্দে নাচতে নাচতে এসে বাসায় বানিয়ে ফেললাম পানতোয়া...কর্তাকে দিয়ে বললাম খেয়ে দেখোতো কেমন হয়েছে..খাবার পরে বলে ভালোইতো, কিন্তু জিনিসটা কি? মিষ্টি বলার পরে বলে ওটা নাকি দেখতে হয়েছে ডুগডুগির মতো X( স্বাদ যেহেতু ভালোই, তাই বললাম আরো কয়েকটা দেই তোমাকে....উনি বললেন, দেখেই নাকি খাবার সাধ মিটে গেছে...কি আর করা, খাবার ফেলে দিতে কষ্ট লাগে তাই নিজেই কয়েকদিন ধরে বসে বসে ডুগডুগি মিষ্টি খেলাম :| তারপরে কান ধরলাম, ফ্রোজেনই খাবো তবুও এই প্রজেক্ট আর হাতে নিবো না....
কিছুদিন পরে আবার আরেক ভাবীর বাসায় যেয়ে সন্দেশ খেয়ে এত ভালো লাগলো যে, কিসের প্রতিজ্ঞা... সব ভংগ করে ঠিক করলাম আজকেই বাসায় যেয়ে বানাবো...প্রথমবার ছানা না করতে পারার জন্য ঠিকমতো হয়নি..কিন্তু তার পরের বার থেকে এত ভালো বানাই, যে মিষ্টি পছন্দ করে না সেও দুই দিন পর পর বলে, আজকে বুঝি সন্দেশ বানাচ্ছো!!!!...আর বানানোর সাথে সাথে একদিনেই শেষ:P
আরেকটা বড় ব্যাপার চিনির সিরা করার ঝামেলা নাই।

তাইতো কবি বলে গেছেন, একবার না পারিলে দেখো শতবার...:)

এখন আসেন দেখি এই সন্দেশ বানাতে কি কি লাগবে...
২ লিটার দুধ, ভিনেগার ৫০ মিলিলিটার, এভাপোরেটেড মিল্ক ১ কৌটা, চিনি এক কাপ, এলাচ ১ টা।
একটু ঘন দুধ হলে ভালো, আমি এখানে ব্যাবহার করেছি ৩.৬ ঘনত্বের দুধ। প্রথমে দুধটাকে জ্বাল দিন, একবার ফুটে উঠার সাথে সাথে চুলাটা বন্ধ করে তার পরে ভিনেগার দিয়ে দিন।
আমি একবার করে দেখেছি লেবুর রসে ছানাটা ঠিকমতো হয়না, আমার মতে ভিনেগার দিয়ে ছানাটা অনেক ভালো হয়...ভিনেগার কম হলেও ছানাটা ঠিকমতো হবেনা, আবার বেশি হলে টক হয়ে যাবে...তাই সঠিক পরিমাপটা জরুরি।
বেশ কয়েকবার করার পরে মাপটা ঠিক মতো বুঝতে পেরেছি...
২ লিটার দুধের জন্য ৫০ মি.লি. ভিনেগার

চুলার জ্বালটা বন্ধ করার পরে ভিনেগারটুকু দিয়ে দিলাম

দুধটা জমাট বেধে এমন ছানা হবে

পানিটুকু খুব ভালো করে ঝরিয়ে ফেলতে হবে এবং খোলা বাতাসে ঘন্টাদুয়েক শুকিয়ে নিতে হবে
২ লিটার দুধ থেকে এই পরিমানের ছানা পাওয়া যাবে

এভাপোরেটেড মিল্ক না পেলে কনডেন্স মিল্ক বা দুধটাকে বেশি পরিমানে জ্বাল দিয়ে ঘন করে নিয়েও করা যেতে পারে

এরপরে চুলায় একটা ফ্রাইপ্যান ( ননস্টিক হলে ভালো হয়) দিয়ে, সেখানে ছানা, এভাপোরেটেড মিল্ক, চিনি এক কাপ (মিষ্টি কম/ বেশি পছন্দ অনুযায়ী চিনি যোগ করা যেতে পারে), এলাচ দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে মিশ্রনটা শুকিয়ে এলেই চুলা বন্ধ করে দিতে হবে। হালুয়ার বরফির মতো খুব বেশি শক্ত হবে না, একটু নরম থাকতেই নামিয়ে ফেলতে হবে।
শুকানোর পরে মিশ্রনটা এমন হবে

পাত্রে ঢেলে কাঠের চামচ দিয়ে চারকোনা শেইপ করে, উপরেও সমান করে দিতে হবে। গরম অবস্থাতেই ছুরি দিয়ে সন্দেশের আকারে কেটে রাখুন, তুলবেন না ওভাবেই ফ্রিজে রেখে দিন দুঘন্টা।
ব্যাস হয়ে গেলো সন্দেশ বানানো, এবার শাহরুকখান না, সন্দেশখান :P


সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০
৪৬টি মন্তব্য ৪১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অমর একুশে বই মেলা: প্রযুক্তির যুগে ছাপার বই: প্রয়োজন, না কি স্মৃতির অবশেষ: নাকি সমন্বয়ের ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫০


মানবসভ্যতার জ্ঞানভাণ্ডার দীর্ঘকাল ধরে বহন করে এনেছে মুদ্রিত বই। কাগজে ছাপা অক্ষরের বই একসময় ছিল জ্ঞানের প্রধান বাহন, সংস্কৃতির ধারক এবং বুদ্ধিবৃত্তিক চর্চার অপরিহার্য মাধ্যম। কিন্তু একবিংশ শতাব্দীর প্রযুক্তিনির্ভর... ...বাকিটুকু পড়ুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২৫



জল পড়ে পাতা নড়ে- বলেছেন কবি
রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব বেলায়,
বালক মতিত্বে তাঁর কাব্যের ভেলায়
প্রাথমিক আরোহন কি চমৎকার!
যে হয় সে হয় মূর্ত সাফল্যের ছবি
শুরু থেকে। তার যাত্রা জীবন মেলায়
রাজকিয় হয়ে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকার মেয়াদ পূর্ন করতে পারবে কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ১:০৩



এখন বিএনপি সরকার ক্ষমতায়।
বিএনপির অতীত ইতিহাস মোটেও ভালো না। এরা যখন ক্ষমতায় ছিলো তখন শুধু দূর্নীতি করেছে। দেশের উন্নয়ন হয়নি। গত ১৭ বছর আওয়ামিলীগ বিএনপিকে কোনঠাসা করে... ...বাকিটুকু পড়ুন

Narrative warfare এর যুগে আপনাকে স্বাগতম

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩২


২০২৫ সালের মে মাসে যখন ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন দিল্লির একটি প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে ছিলেন দুজন নারী সামরিক কর্মকর্তা। একজন হিন্দু, একজন মুসলিম। ক্যামেরার সামনে তারা কাঁধে... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ হারে না

লিখেছেন কাছের-মানুষ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩০


বেশ কয়েক বছর দেশে যাই না, এবার ভাবছিলাম দেশে গিয়ে ঘুরে আসব! সামারে আমাদের ছুটি থাকে লম্বা তিন মাস, কোন ক্লাস নেই। আমেরিকায় একাডেমিক লাইনে এটা... ...বাকিটুকু পড়ুন

×