somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনে যায়নি বাঘটি হয়ত অনশন করছে??

০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকালয়ে আসা বাঘটি এখনো সুন্দরবনে ফিরে যায়নি। বাঘটি গতকাল রোববার সকাল ছয়টার দিকে সুন্দরবন-সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালীতে চলে আসে। এরপর বন বিভাগের পক্ষ থেকে কয়েক শ বাজি ফুটিয়ে, ৬৫টি ফাঁকা গুলি ছুড়েও বাঘটিকে সুন্দরবনে ফেরানো যায়নি।
বাঘটি যাতে গ্রামের ভেতরে ঢুকে না পড়ে, সেজন্য বন বিভাগের তরফ থেকে আশপাশে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর পরও অনেকক্ষণ বাঘটি লোকালয়ে অবস্থান করায় গোলাখালীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চরম আতঙ্কে রয়েছে।
গোলাখালী গ্রামের খোকন গাজী ও হরেন মণ্ডল প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল সকাল ছয়টার দিকে তাঁরা দেখতে পান, চিংড়িঘেরের বেড়ির ওপর বাঘটি দাঁড়িয়ে আছে। বিষয়টি গ্রামবাসী ও বন বিভাগকে জানানো হলে সকাল আটটার দিকে টাইগার রেসপনস টিমের সদস্যরা সেখানে যান। কিন্তু তাঁদের নানা উদ্যোগের পরও বাঘটি বনে ফিরে যায়নি।
এই দুজন আরও বলেন, গতকাল বেলা একটার দিকে বাঘটি শুয়ে পড়ে। আজ সোমবার সকাল নয়টা পর্যন্ত বাঘটি একই স্থানে শুয়ে ছিল। পরে বাঘটি হাঁটতে হাঁটতে সুন্দরবনের ভেতরের দিকে যায়। তবে সকাল সাড়ে ১০টার দিকে বাঘটি আবার ফিরে এসে পাশের একটি গাছতলায় অবস্থান নেয়। বেলা একটার দিকেও বাঘটি সেখানেই অবস্থান করছিল।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, পুরুষ এই বাঘটির দৈর্ঘ্য ৯-১০ ফুট হবে। বয়স্ক এ বাঘটি অসুস্থ বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম বলেন, দুই দিন না খেয়ে বাঘটি দুর্বল হয়ে পড়েছে। খাদ্য দিয়ে নিরাপদ স্থানে নিয়ে বাঘটিকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হচ্ছে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১২ ভোর ৬:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়রে জীবন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে মে, ২০২৬ সকাল ৮:৫৬

হায়রে জীবন!

যারা বছরের পর বছর রাষ্ট্রক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষ গুম করেছে, নির্যাতন করেছে, পরিবার ধ্বংস করেছে, রাষ্ট্রকে ভয় ও আতঙ্কের কারখানায় পরিণত করেছে- তাদের মধ্যে হাতেগোনা কয়েকজন আজ “ভিআইপি আসামি”।
কারাগারেও... ...বাকিটুকু পড়ুন

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

×