সৌদি আরবের মিনায় হজ পালনের সময় পদদলিত
হয়ে নিহতদের মধ্যে অন্তত চারজন
বাংলাদেশী রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর
পাওয়া গেছে।
হজ এজেন্সি থেকে জামালপুরের ফিরোজা
খানম নামে এক নারীর মৃত্যুর তথ্য মক্কায়
বাংলাদেশী হজ মিশনকে জানানো হয়েছে।
কয়েকজন আহত রয়েছেন বলেও খবর পাওয়া
গেছে।
তবে হাসপাতাল থেকে মৃতের সনদ না আসা
পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাবে না বলে
জানিয়েছে মক্কা হজ মিশন। এদিকে সুনামগঞ্জ
প্রতিনিধি জানিয়েছেন, সৌদি আরবের মিনায় পদদলিত
হয়ে জুলিয়া হুদা(৩৮) নামের এক নারী নিহত
হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী
লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা
মুকুটের ছোট ভাই বদরুল হুদা মুকুলের
স্ত্রী। নিহত অন্য দুইজন হচ্ছেন ফেনীর
সোনাগঞ্জের দুই ভাই বোন- নুর নবি মিন্টু ও
তাহেরা বেগম।
বাংলাদেশীদের খবর জানতে বিভিন্ন হাসপাতালে
খোঁজ নিচ্ছেন মক্কায় হজ মিশনের
মেডিকেল টিম। মক্কায় হজ মৌসুমে প্রচণ্ড
যানজট থাকায় প্রচুর ভোগান্তিতেও পড়তে
হচ্ছে তাদের। দূতাবাসের হজ কাউন্সিলর
আসাদুজ্জামান জানান ইতোমধ্যে মক্কা হজ
মিশনের মেডিকেল টিমের প্রধান ড. হাসান
জাহাঙ্গীরসহ একটি গ্রুপ মক্কার
হাসপাতালগুলোতে বাংলাদেশী হাজীদের
সম্পর্কে খোঁজ নিচ্ছেন।
বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতা পালনের সময়
পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে
দাঁড়িয়েছে ৭১৭। আহত হয়েছেন প্রায় ৮৬৩
জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির
সিভিল ডিফেন্স সার্ভিস।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




