somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাইয়ানরা হারিয়ে কোথায় যায়?

০২ রা মার্চ, ২০০৭ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাইয়ান সমকামী । এই কথাটা সে খুব জোর গলায় প্রচার করে বেড়ায় । ১৫ বছরের একটা ছেলে সামাজিক , মানসিক, শারীরিক অত্যাচারের বিরুদ্ধে মাত্র দুইটা অবস্থান নিতে জানে। হয় নিজেকে প্রচন্ড গুটিয়ে নিয়ে হারিয়ে যায় লোকচক্ষুর অন্তরালে। নইলে , ভয়ানক বিদ্রোহী হয়ে ওঠে । শাইয়ান দ্বিতীয় গোত্রের।

স্টিগমা বা সামাজিক ভাবে একঘরে করে দেওয়ার চেষ্টা তাকে বহুবার সইতে হয়েছে বলেই মনে হয়। তাই যত্র তত্র , যে ভাবেই হোক, মনযোগ আকর্ষন করে সারাক্ষন একটা প্রবল উপ্সথিতির জানান দেওয়া তার চাইই চাই। স্কুলের সবাই তার উপর বিরক্ত। মেয়ে বন্ধু দুই একটা আছে বটে , কিন্তু শাইয়ান ভালোই বোঝে সে বেশির ভাগেরই ঘৃনার পাত্র।

স্কুলে , বাইরে , খেলার মাঠে --সব খানেই একই অবস্থা। ছেলে বা মেয়ে --- কোন দলেই সে নেই। সবার কাছে অপাংক্তেয় । একজন মাত্র টিচার তার সাথে ভালো ব্যবহার করে । তাঁকেই শাইয়ান খুলে বলে তার কষ্টের কথা । তার বাবা নেই । মা উদয়াস্ত পরিশ্রম করেন , ঢাকার বাইরে , মফস্বলে কোথাও । চাচা এক রকম জোর করে শাইয়ানকে বাড়িতে রেখেছেন। ভাইয়ের ছেলে গরীব ঘরে মানুষ হবে না, তাই অকল্পনীয় ধনী পরিবারে শাইয়ানের বিচরন। সেখানে তার সমকামিতা নিয়ে কেউ তাকে কিছু বলে না।

ইংরেজী মাধ্যমের স্কুল আর চাচার চেনা জানা লোকের কারনে স্কুলেও সে ডাটেই চলে। কেউ তাকে ভালোবাসে না, কিন্তু ভয় পায় আর কি! এরি মাঝে সে নানান "অ্যাফেয়ারের " শিকার । ভালোবাসা পায় না বলেই হয়ত ভুল জায়গায় ভালোবাসা খুঁজে বেড়ায় ছেলেটা ।

তার শৈশব , তার সরলতার সুযোগ নিয়ে ২৮/২৯/ ৩০ বছরের ছেলেরা তাকে ব্যবহার করেছে ইচ্ছেমত। ভালোবাসার কথা শুনিয়ে, বিশ্বাস অর্জন করে ধোঁকা দিয়েছে বার বার। একটা ১৫ বছরের মেয়ে যেমন ভাবে প্রতারিত হয় মাংশাসী , লোলুপ ছেলেদের হাতে , আশ্চর্য মিল শাইয়ানের গল্পের সাথে সেই সব প্রতারনার গল্পের।

শাইয়ান ছেলে । শাইয়ান সমকামী । শাইয়ান ধনীর ঘরের বিলাসী , এলোমেলো জীবনে অভ্যস্ত । তার পরও শাইয়ান যখন প্রতারিত হওয়ার কথা বলে , শাইয়ান যখন দিগুণ বয়সী সমকামী পুরুষের হাতে ধর্ষিত হওয়ার কথা বলতে বলতে চিৎকার করে কাঁদে --- ওকে মানুষই লাগে।

প্রকৃতির অদ্ভুতুম কোন সৃষ্টি কিংবা ভুল নয় , একজন কষ্ট পাওয়া , বর্ণহীন অশ্রুর মানূষ । স্বাভাবিক জীবনের মানূষেরা তাকে শুধু ঘৃণাই করে গেল!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×