আজ সকল প্রেমিক-প্রেমিকা রিকশায় ঘুরে বসন্তের গান গাইছে
এমন দেখতে চাই, প্রত্যেক যুগলের কন্ঠে স্লোগান শুনতে চাই
আজ প্রত্যেকটা চায়ের দোকানে বন্ধুদের আড্ডা দেখতে চাই;
আজ বাউন্ডুলে হিমুদেরও রাস্তায় হনহন করে হাটা দেখতে চাই,
আজ সব শিক্ষকদের চাক-ডাস্টার হাতে পাঠ দানরত
অবস্থায় দেখতে চাই, মাঠে মাঠে শিশুদের খেলা দেখতে চাই
আজ সকল মুসুল্লিদের আসরের পরের গাস্তে দাওয়াতরত দেখতে চাই;
আজ প্রত্যেক মা তার সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে দেখতে চাই,
আজ প্রত্যেক বাবাকে ছোট্ট টিফিন বাটি হাতে কর্মস্থল যাওয়া দেখতে চাই
আজ আমাদের মর্যাদা রক্ষার লড়াইয়ে সবাই মর্যাদা নিয়ে বাচছে
এমনটি দেখতে চাই...
[জামাত-শিবিরের হরতালে ঘরে বসে থাকবেন না]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



