বগুড়া থেকে এক বন্ধুর ফোন এসেছিল খানিক আগে। সে দাদাবাড়িতে গ্রামে আছে এখন। ভয়ঙ্করভাবে যেটা বলল -"এখানে তো গ্রামের লোকজন প্রস্তুতি নিচ্ছে। তাদের মাওলানাকে নাকি আওয়ামী লীগ ফাসি দিছে ষড়যন্ত্র করে। এটার জন্য পুরা গ্রাম কাল শহরে যাবে"!! এটা কিন্তু বিশাল দুশ্চিন্তার খবর যে আমরা গ্রামে এই রায় নিয়ে প্রতিক্রিয়াটা কি তা ঠিক জানতে পারছি না!!
ঢাকার বাইরের আজকের বেশিরভাগ সংঘর্ষগুলো কোথায় কোথায় হয়েছে সবাই লক্ষ্য করেছেন কি?! দেখবেন বড় বড় সংঘর্ষগুলো বেধেছে রংপুরের মিঠাপুকুর, দিনাজপুরের চিরিরবন্দর, নাটোরের শিবগঞ্জ, গাইবান্ধা, বঙ্গবন্ধুসেতুর সিরাজগঞ্জের দিকে। একটা ব্যাপার লক্ষ্য করুন সব গুলো এলাকাই হলো গ্রামের মতন। মহাসড়ক অবরোধ করে তারা সংঘর্ষগুলো বাধিয়েছে। এবং সেখানে লুঙ্গি-শার্ট পড়া গ্রামের সাধারণ জনগণের একটা ব্যাপক উপস্থিতি দেখা গেছে!!
এটা কিন্তু সত্যি যে স্বাধীনতার ৪২ বছরের মধ্যে সাইদী অনেক গ্রামবাসীদের মনে ভালো ওয়াজকারী মাওলানা হিসেবে স্থান করে নিয়েছে, যদিও সে আলীম পাশ করেছিল সর্বোচ্চ। গ্রামের একটা বিশাল অংশের মানুষ কিন্তু এখনও সাঈদীর ওয়াজ ফোনের লাউডস্পিকারে দিয়ে শোনে। আমাদের ব্যর্থতার জন্যই হোক আর অন্য যে কোন কারণেই হোক, আমরা বাংলাদেশের অনেক মানুষকে এখনও বোঝাতে পারিনি যে সাঈদী একটা কালসাপ। "মাওলানা সাঈদীকে আওয়ামী লীগ ফাসি দিছে, চল আমরা শহরে যেয়ে প্রতিবাদ করি" জামায়াত নেতাদের উস্কানীমূলক এরকম একটা
ডাকেই কিন্তু শত শত গ্রামবাসীর একটা ঢল নেমে আসার সম্ভাবনা আছে।
আর বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ গ্রামের এটাও মনে রাখতে হবে। গ্রামের মানুষ দর্শন কম বুঝে, যুক্তি কম বুঝে, ইতিহাস কম যানে এবং তারা ধর্ম দ্বারা আচ্ছন্ন হয়ে যাবার একটা সমূহ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে!!
কিছু পদক্ষেপ এই মূহুর্তে না নিলে সামনে কিন্তু বিপদ আসতে পারে! আমরা বসে থাকলেও জামাত-শিবির কিন্তু বসে নাই!!
#মসজিদে-মসজিদে ঈমাম কিংবা আলেমব্যক্তিদের দ্বারা কোন ওয়াক্তি নামাজের পর গ্রামবাসীদের মাঝে কিছু ব্যাপার পরিষ্কার করে বলা উচিত। সেটা অবশ্যই জাতীয়ভাবে ঘোষণা আসতে হবে।
#স্থানীয় জনপ্রতিনিধিরাও এক্ষেত্রে সাহায্য করতে পারে।
তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার, ধর্মীয় গুরুদের সাহায্য এখন আমাদের নিতেই হবে। শুধু রাজপথ আগলে রেখে লাভ নাই আমরা যদি গ্রামের বিশাল জনগোষ্ঠীকে সঠিক নির্দেশনা দিতে না পারি!!
আর কোন নিরীহ সাধারণ মানুষের লাশ দেখতে চাই না আমরা, কোন সংসারী দ্বায়িত্বরত পুলিশেরও নয়, কোন বিপথগামী তরুণেরও নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

