রংপুরের তারুণ্য চত্বর, কোন পুলিশ নেই, কোন নেতা নেই। শুধু লাঠি হাতে বিচ্ছুবাহিনীর অদম্য বিচ্ছুরা.।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুলিশ প্রটেকশনে থেকে আন্দোলন করে, পলিটিক্যাল নেতৃত্ব আন্দোলন চালায় এমন আরো অনেক আজাইরা কথা সেই শুরু থেকেই ছড়াচ্ছিল স্বাধীনতাবিরোধী শক্তি জামাত-শিবির। সবারই জানা কথা তরুণদের রক্ত থাকে গরম, কোন অপবাদ নেয় না তারা। দেশ-মাতৃকার জন্য মাথায় কাফনে কাপড় পড়ে তারা রাজপথে নেমেছে।রংপুরের ডিসির মোড়কে গণজাগরণ মঞ্চের সাথে একাত্বতা ঘোষণা করে এই তরুণরা আন্দোলনের আরেকটি চত্বর ঘোষণা করেছে। সেটা আমাদের "তারুণ্য চত্বর"। কোন পুলিশ প্রহরা নেই এখানে। এমন না যে আমরা প্রশাসনকে বলিনি, তবে তারা পুলিশ প্রটেকশন দিতে অপারগতা জানিয়েছে। তাই বলে কি থেমে গেছি আমরা!! মোটেও নাহ। ৩০-৪০ জন সহযোদ্ধা লাঠি হাতে নেমেছে রাজপথে। তারা তাদের মায়ের সম্ভ্রম বাচাতে চায়। তাদের কোন ব্যানার নেই, কোন নেতা নেই। যেই এসেছে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে তাকেই ঝেটিয়ে বিদায় দেয়া হয়েছে। অনেকের এখনও স্কুলের গন্ডিই পেরোয় নি তাদের। তবুও তাদের চোখে মুখে কি দৃঢ় মনোবল!
ওদের মাঝে সিনিয়র হওয়ার দরুণ আমি প্রায়ই বলি, আমাদের এই অল্প সংখ্যক জনবল নিয়ে এবং কোন ধরণের পুলিশি নিরাপত্তা ছাড়া আমাদের বেশিদিন রাস্তায় থাকা ঠিক হবে না। কিন্তু তারা রাজপথ ছাড়তে নারাজ। হাতে একটি লাঠি তুলে নিয়ে বলছে 'আসুক না ভাই! কে আসে, দেশের সম্মান রক্ষা করতে আসছি, মাকে বাচাতে আসছি। এমনেই তো আর আসিনাই! কখনও পেছনে ফিরব না'
জানিনা এই যুদ্ধের কতটুকু পর্যন্ত যেতে পারব আমরা। কিন্তু আমার এদের কথা মনে থাকবে। এরা আসলেই একেকটা বাঘের বাচ্চা। এরা যদি দেশটাকে সোনার বাংলা না করতে পারে তাহলে কে পারবে!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন