somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা এ প্লাস পাও নাই..... :|

০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এসএসসি পরীক্ষার আগের দিন ছিল বিশ্ব ভালবাসা দিবস। পরীক্ষার ভালো ফলাফলের জন্য স্যারদের দোয়া এবং ভালবাসা খুব জরুরী। তাই বিকেলে স্যারদের দোয়া এবং ভালবাসা নিয়ে বেড়িয়েছি। বালক স্কুলে দীর্ঘ আট বছর নারীবিবর্জিত হয়ে শুধুমাত্র বালকদিগদের সাথে পড়াশোনা করেছি। তাই আমাদের জন্য পরীক্ষার হলে নারীদের উপস্থিতি মানে উৎসব উৎসব ভাব। পরীক্ষার হলে তো শুধু আমরা নই, আরও দুই স্কুলের মেয়েছেলেরাও আছে!! তাই শুনেছি কতক বন্ধুরা নাকি পরীক্ষা শেষে একজন করে ব্র্যান্ড নিউ প্রেমিকার হাত বগলের তলায় নিয়েই বের হয়েছে হল থেকে!! তবে চেষ্টা করেও এইক্ষেত্রে জোহা হয়েছে বিফল। :p তবে মাঝে মাঝে তার মুখে হাহাকার শুনি ‘কেন যে সময়ের সদ্ব্যবহার করলাম না!’
নিঃসন্দেহে সময়টা খুব আনন্দের সাথেই কেটেছে। আমি অবশ্য এই বিশাল আনন্দের উৎস থেকে বঞ্চিত হয়েছিলাম।কারণ সিটপ্ল্যানে আগের রুমে কেটে পড়্রেছিলাম তাই একা একাই পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু পরীক্ষা পূর্ববর্তী আর পরবর্তী সময়গুলোতে মনেই হয়নি জীবনের প্রথম সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিচ্ছি। এদিকে শহরের সব স্কুলের প্র্যাক্টিক্যাল পরীক্ষার মার্ক সেসময় আমাদের স্কুলেই মডিফাই হয়েই যেত। স্যারও বলত ‘তোরা এসব নিয়ে চিন্তা করিস না, সব তো আমার হাত দিয়েই যাবে!’ ;) তাই অতি নিশ্চিন্তে কেটেছিল ছুটিটাও।
রেজাল্টের দিন আকাশ মেঘ করে ছিল। সময়ের অনেক আগেই গিয়েছিলাম, সবাই মিলে আড্ডা দিলে চিন্তা আসবে না তাই। হঠাৎ মনে হলো, ক্যামেরা আনা দরকার। এইদিকে ক্যামেরা নিয়ে আসতে আসতে দেখি রেজাল্ট দিয়ে দিয়েছে।আমার আগের রোলধারী বন্ধুটিই মনে হয় হাতের পাচ আঙ্গুল উচিয়ে বুঝিয়ে দিল যে এ প্লাস পাইছি।তাই আর রেজাল্ট দেখিনি নোটিশবোর্ডে।
সত্যি কথা বলতে এখন খুব একটা বিশ্বাসই করতে ইচ্ছা করে না যে পরীক্ষা এত মধূর হতে পারে! চার বছর আগে যেখানে সারাদেশ মিলিয়ে এত বড় একটা পরীক্ষা দিতে একবিন্দু ভয় তো লাগেইনি বরং মজায় মজায় কেটেছিল, সেখানে চারবছর পর সামান্য এক ‘ক্লাস টেস্ট’ দিতেই হাত-পা কাপাকাপি শুরু করে!! নিজেকে আমি খুব একটা দোষ দেই না। যেভাবে আমাকে স্কুল গড়ে তুলেছিল, যেভাবে আমাকে স্বপ্ন দেখানো হয়েছিল কই সেভাবে তো কিছুই হচ্ছে না! নোট মুখস্থ করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন স্কুল কখনও দেখায়নি! বরং আমার শৈশবের স্বপ্নের সাথে, আমার সাথে, আমার স্কুলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।এদেশের জঘণ্যতম শিক্ষাব্যবস্থার অবহেলার জন্য রাষ্ট্রের দামী ফাইলের ফিতায় যে সাধারণ স্বপ্নগুলো আবদ্ধ হয়ে পড়ে তার দায় নেবার মত নিশ্চয়ই কেউ নেই!
যাই হোক, যারা ভাল ফলাফল করেছ তাদের অভিনন্দন। যারা খারাপ করেছ মুখে তাদের সান্তনা দিয়ে কিংবা এটা সামান্য একটা পরীক্ষা বলে ধোকা দেয়ার মানে হয় না। নিতান্ত এই ঘোড়ার দৌড়ের বাস্তবতায় তোমরা প্রথমবার পরাজিত হলে। কিন্তু মন খারাপের কিছু নেই এটা আমিও বলতে পারি। যারা মিষ্টি বিলাচ্ছে তাকেও যে ভবিষ্যতের জন্য আগে থেকেই হারিয়ে দেয়া হয়েছে সেটা বুঝতে তার একটু সময় লাগবে। এইটুকুই যা পার্থক্য। তাই মন খারাপ হলেও অফার করা মিষ্টিগুলো খেয়ে নাও। একসাথে এতগুলো মিষ্টি খাওয়ার সুযোগ আর আসবেনা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×