somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার খোকা এত শবদেহের সমাবেশের মাঝে খুব একা মা...... :(

১২ ই মে, ২০১৩ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা মা, একাকীত্বের যাতনায় ছটফট করতে করতে
আবারো লিখছি তোমাকে। ইদানিং বৃষ্টি হচ্ছে খুব,
একনাগারে দিনভর বৃষ্টি, আমি নিঃশ্বাস নিতে পারছি না
তোমার মনে আছে মা, প্রথম বৃষ্টির জলে ভেজা মাটির ঘ্রাণের কথা?
প্রাণভরে নিঃশ্বাস নেয়ার জন্য আমি সারা বছর ধরে আরাধনা করতাম,
ফুসফুসটাকে দৈর্ঘ্যে-প্রস্থে বাড়িয়ে তিনহাত প্রশস্ত করে ফেলতাম
মনে আছে, বছরের প্রথম মেঘলা আকাশ দেখে আমার চোখের আকুলতা?
সেই বৃষ্টির জলে ভেজা মাটি এখন খুব ভয় পাই মা, গা গুলিয়ে আসে
নিঃশ্বাস নিতে পারিনা গন্ধে, ভেজা রক্ত-মাংসের তীব্র গন্ধে
শুকনো মাটিতে মিশে থাকা আনাচে-কানাচে পড়ে থাকা শত শত লাশ
ওদের জমাট রক্ত, শুকিয়ে যাওয়া মাংস জলে ভিজে গন্ধ ছড়ায়
ভয়ে কুকড়ে যাই আমি, নিঃশ্বাস নিতে ভুলে যাই।
আশেপাশের মানুষগুলোকে এত সহজভাবে চলতে দেখে অবাক হই
এত দু্র্গন্ধের মাঝে ওদের সাবলীল চলাফেরা আমায় একলা করে দেয়।

আমার ফেসবুক পাগলামোতে খুব বিরক্ত তুমি,কত রাগ তোমার
কিন্তু নিশ্চয়ই জানো না, এখন ঢু মারতে ভয় করে ফেসবুকে
প্রতিদিন শতশত স্ট্যাটাস আসে, সব মৃত্যুর স্ট্যাটাস
তাতে শবদেহগুলো অনবরত লাইক দিতে থাকে
হাজার পেরিয়ে যায় লাইকের সংখ্যা, কমেন্ট বক্সে জমে অজস্র কমেন্ট
মৃত্যুর পোস্টে স্বান্তনার কমেন্টও করে জীবিত নামধারী মানুষ
আমার খুব একা লাগে মা জীবন নিয়ে লেখাগুলোর পরাজয় দেখে
তোমার খোকা এত শবদেহের সমাবেশের মাঝে খুব একা মা।

মিছিলে যাওয়ার জন্য কত বকেছ আমাকে, মনে আছে?
বলেছিলে বিপদ হবে, শত্রুরা মেরে ফেলবে আরও কত কি!
কিন্তু কখনও থামিয়ে দাওনি আমাকে, দরজা বন্ধ করে রাখোনি
মানুষের জীবন চেয়ে মিছিলে যাচ্ছি বলে বেরোতাম ঘর থেকে
এখন মিছিলে যেতে যে কত ভয় করে জানো মা?
শহরের অন্যদিকে শবদেহের মিছিলগুলো কি জোরালো স্লোগানে শাসায় আমাদের
মৃত্যুর মিছিলে মিলিয়ে যায় জীবনের মিছিল, আমাদের মিছিল।
প্রিয় মা, ভয়ঙ্কর স্লোগানগুলো শত জীবনের মাঝেও একলা বলে আমাকে
এত মৃতের মাঝে নিজেকে খুব একা মনে হয়।


৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×