somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুত্বের অঙ্গীকার আমাদের "স্পৃহা" ......বিপদগ্রস্তদের জন্য হাতে হাত মিলিয়ে আজীবন লড়ে যাওয়ার প্রত্যেয়ে..... :)

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১১ সালের নভেম্বর মাস।আমরা সবাই তখন এইচ এস সি পরীক্ষায় পাশ করে ভর্তি যুদ্ধে অংশ নিয়ে বেড়াচ্ছি। কয়েকজন ইতোমধ্যে তাদের স্বপ্নের প্রতিষ্ঠানে নাম লিখিয়ে ফেলেছে। অনেকেই আবার তখনও কোথাও চান্স পায়নি। কিন্তু আমরা কয়েকজন ছিলাম যারা ভাল-খারাপ সবদিনেতেই রংপুরের রেলগেটে আড্ডা মারতাম। তাদের মধ্যে থেকেই এই চিন্তার উদ্ভব যে "দেশের জন্য কিছু করতে পারব না তো কি হইছে? দেশের মানুষের জন্য তো আমরা কিছু করতে পারি!" সেখান থেকেই শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর একটা প্রস্তাব আসে। ব্যস, তারপর দিন থেকেই কাজ শুরু করা হয়। আরও কয়েকজনকে ডেকে তাদের উপরও কিছু দ্বায়িত্ব দেয়া হয়। সবার উপর মোটামুটি নির্দেশনা এরকম ছিল যে, সবাই সবার পাড়া থেকে পুরাতন শীতবস্ত্র এবং কিছু নগদ টাকা সংগ্রহ করবে সাথে নিজেও ২০০ টাকা করে দিবে।

কাপড়ের কালেকশন যেরকম হলো তা দেখে চক্ষু চড়ক যাবার উপক্রম। বাসার ১২০ বর্গফুটের একটা রুমের প্রায় পুরোটাই ভর্তি হয়ে গেল সপ্তাহখানেকের মধ্যে।
কাপড় কালেকশনের সময়কালের একটা কাহিনী বলি, "এক চাচা পাড়ার চায়ের দোকানে বসে ছিল। হাতে বস্তা দেখে জিজ্ঞেস করল, কি করছ? আমি বললাম, শীতবস্ত্র সংগ্রহ করে বেড়াচ্ছি। শীতার্তদের সাহায্য করব।সে এদিক ওদিক তাকিয়ে নিজের দামি কোটটা খুলে আমাকে দিয়ে বলল, বাবা এখন হাতে টাকা থাকে না। এটা নিয়ে যাও, কোন বুড়োকে দিও।" কোন কথা না বলে সেদিন চলে এসেছিলাম চাচাকে একটা সালাম দিয়ে। একটু বেশিই অবাক হয়েছিলাম মনে হয়।


এটাই সম্ভবত সেই চাচার কোট ছিল। :)

যাই হোক, আমাদের শীতবস্ত্র বিতরণের ধাচ একটু অন্যরকম ছিল। আমরা ঢালাওভাবে কয়েকটা কম্বল দিয়েই নিজের দ্বায়িত্ব শেষ করতাম না এবং এখনও করি না। দুই-একদিন আগে গিয়ে একটি নির্দিষ্ট এলাকায় গিয়ে এলাকার প্রত্যেকটা পরিবারকে শীতের হাত থেকে বাঁচাতে যতগুলো শীতের কাপড় লাগবে তা আগে ঠিক করি।


স্পৃহার জরিপ কার কি লাগবে শীত কাটাতে!

তারপর প্রত্যেকটা পরিবারের জন্য আলাদা করে প্যাকেট করে তাদের হাতে তুলে দেই। হয়ত আমরা বেশি পরিবারকে দিতে পারিনা, কিন্তু যাদেরকে দেই তারা যেন শীতটা কাটিয়ে উঠতে পারেন সেদিকে নজর দেই বেশি।
প্রথমবার আমরা মাত্র বাইশটা কম্বল আর কয়েকটা বস্তায় কিছু গরম কাপড় নিয়ে গেছিলাম রংপুরের গঙ্গাচড়ার একটি গ্রামে। কিন্তু একটা সোয়াটার কিংবা কম্বল পেয়ে শীতের আঘাতে আক্রান্ত একেকটা লোকের মুখে হাসি দেখে আমরা সেদিনই প্রতিজ্ঞা করি আর থেমে থাকব না।



এই হাসির মায়া আমরা কখনও ছাড়তে পারব না

গ্রুপের নাম দেয়া হয় "স্পৃহা"। কিছুদিন পরেই এক বন্ধুর আব্বা আমাদেরকে ১০০ কম্বল দেন দুঃস্থদের মাঝে দেয়ার জন্য। সেবার এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে সব উদ্বাতুদের বাস। নদীভাঙ্গা অসহায়রা সেখানে গিয়ে মাটির ঘর বানিয়ে থাকত। নান্দিনার বিল নামক এক বিশাল পুকুরের সেই গড়ে ১০০ পরিবারকে শীতবস্ত্র দিতে আমাদের ১০ জনকে প্রায় ২ কিলোমিটার ১০টি বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছিল।



সেটাকে কিন্তু কেউ একবারও কষ্ট লাগছে বলে উচ্চারণ করেনি।আমাদের মূল লক্ষ্য ছিল, সকল কষ্ট উপেক্ষা করে সেই দুর্গম এলাকা গুলোতে যাওয়া যেখানে অন্যান্য সংগঠন যাদের মিডিয়া কভারেজের দিকা নজর বেশি তারা যায়না এবং আমরা আজ পর্যন্ত সফল। একটি মানববন্ধনের সময় ব্যতীত আমরা আজ পর্যন্ত কোন ব্যানার ব্যবহার করিনি। তাজরীন গার্মেন্টের দূর্ঘটনার পরিপ্রেক্ষিতে সকল গার্মেন্টস কর্মীর নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সে মানববন্ধন ছিল।

খুব মন থেকে কাজগুলো করি বলে নিজের মনেই খুব শান্তি লাগে। সারাদিনের কষ্ট ধূলোয় মিশে যায়। আমরা যে খুব পিছিয়ে আছি তা কিন্তু নয়।২০১১ সালেই আমরা প্রায় ১০০০ পরিবারকে সাহায্য করেছি।কিভাবে কিভাবে যেন অর্থ কিংবা শীতবস্ত্র আমাদের হাতে এসে যায়। ওল্ড ফোজিয়ান্স এসোসিয়েশন, বুয়েটের ৮৭ ব্যাচ এর ফাউন্ডেশন, এক বন্ধুর আব্বার বড় অঙ্কের ডোনেশন আমাদের হাতে তাদের শীতবস্ত্র তুলে দেয় এখনো তারা সময় করে এগুলো শীতার্তদের হাতে তুলে দিতে পারেনা বলে। তাদের দেয়া শীতবস্ত্র বিতরণের সময় আমরা তাদের সংগঠনের ব্যানারই ব্যবহার করি তাদের শর্তমতে। ঢাকার দুটি গ্রুপও আমাদের সাথে নিয়মিত কাজ করে এখন।

২০১২ সালের শীতে সবাই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর দরুণ ক্যাম্পাসে চলে যায়। কিন্তু কাজ মোটেও থেমে থাকেনি। বরং যারা রংপুরে ছিল তারা এত খেটেছে যে ১১ সালের তুলনায় বেশ কয়েক জায়গাতেই আমরা বিপদগ্রস্তদের পাশে দাড়াতে পেরেছিলাম।



যখন সবকিছুই ঠিকমত চলছে তখন আমরা ঠিক করি আমরা কোন দিকগুলো নিয়ে কাজ করব। ঠিক হয় শীতার্তদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করার পাশাপাশি আমরা পথশিশুদের নিয়েও কাজ করব এবং ভালভাবেই করব।
পথশিশুদের জন্য একটা পাঠশালা তৈরী করা হবে সবার আগে-এই চিন্তা ছিল আমাদের, এখনও আছে।
এছাড়া আমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য লড়াই করব এটা হল আমাদের মূলনীতি।

কিন্তু আমাদের তো কোন ফান্ড নেই। কি দিয়ে কি করব! একবার সবাই মিলে ঠিক করি একটা সাইকেল রেসের আয়োজন করি। সেখান থেকে যা আসবে তা দিয়ে না হয় স্কুলের ব্যাপারে কিছু করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, রেস হয়েছে ঠিকই কিন্তু সেখান থেকে কোন টাকাই আমরা ফান্ডে নিয়ে আসতে পারিনি বরং পকেট থেকেই অনেক টাকা খরচ হয়ে গেছে।



সাইকেল রেস নিয়ে কিছু ছবি।

তবে ফান্ড রেইজিং না হলেও সেটা নতুন কিছু করার সাহস যুগিয়েছে আমাদের। এবার অন্য দিক দিয়ে ফান্ড কালেকশনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।
"স্পৃহা" ঈদে সুবিধাবঞ্চিত এবং পথশশিশুদের নিয়ে কিছু করতে চায়। সেটা হল রংপুরে পথশিশুদের ঈদের নতুন পোশাক উপহার দেয়া। আমি কিন্তু বলেছি "উপহার" এটা সাহায্য নয়। আমরা ওদের বন্ধুর মতই মনে করি যারা বিপদে আছে। সেই বন্ধুদের জন্য আমাদের ঈদের উপহার দেয়ার অধিকার তো আছেই। আমরা এটার জন্য অর্থ সংগ্রহ শুরু করেছি। বন্ধুরা যে যেখানেই আছে সেখান থেকেই চেষ্টা করে যাচ্ছে। ঈদের ছুটিতে সবাই রংপুরে ফিরে এলে আশা করি আরও জোরদার কাজ শুরু হবে। আমাদের ইচ্ছা রংপুরের একটি শিশুও যেন ঈদের দিন ময়লা ছেড়া জামা না পড়ে থাকে।

ইদানিং অনলাইনে অনেক কিছুই হয়। অনেকে নিজে কিছু করতে পারেন না কিন্তু অর্থ সাহায্য করতে চান। তাদের জানাতেই আমার এই পোস্ট। আপনারা এই সুবিধাবঞ্চিত বন্ধুদের জন্য যদি ঈদে একটি নতুন জামা উপহার দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে সন্দিহান থাকেন তার দেয়া অর্থ সঠিক পথে গেল কি না! এই ব্যাপারে শুধু একটা কথাই বলতে পারি, আমরা মানুষ ভালবাসি।

প্রচারণা চাই না, শুধু চাই অনেক মানুষকে সাথে নিয়ে বিপদে আছে যারা তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে। আপনারা অনেক প্রতিষ্ঠিত ব্লগার আছেন, আপনাদের অনেকের সাথেই পরিচয়-সখ্যতা আছে। আপনারা আমাদের পাশে থাকলে আমরা সকল সুবিধা বঞ্চিত বন্ধুদের জন্য সঠিক কাজ করে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে পারব।

স্পৃহা যাদের হাত দিয়ে শুরু হয়েছিল তারা সবাই ২০-২১ বছরের তরুণ। বন্ধু সায়ন (ফ্রিল্যান্স সাংবাদিক) আছে, জোহা (বুয়েট, ১ম বর্ষ), উদয়(ইউয়াইইউ, ৫ম সেমিস্টার), পলিন(বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ১ম বর্ষ), ইয়াসির(প্রাইম মেডিকেল, ১ম বর্ষ), রাজিব(কারমাইকেল কলেজ, ১ম বর্ষ), নাবিল(বুয়েট, ১ম বর্ষ), কৌশিক(বুয়েট, ১ম বর্ষ) এদের হাত দিয়েই স্পৃহার সূচনা।

যদি চান পাশে দাড়াবেন যোগাযোগ করতে পারেন,
মেসবা (কুয়েট, ২য় বর্ষ)- ০১৭৫১১১৩৬৮৩

সরাসরি কোন একাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি না। আগে আপনারা জানুন তারপর এগিয়ে আসুন।
আমাদের ফেসবুক গ্রুপেও যোগাযোগ করতে পারেনঃ (স্পৃহা) SPRIHA
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×