somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমার মা"

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমার মা"
-নীরব চিৎকার

মাকে নিয়ে অনেক লিখেছি। অনেক লেখাই মাকে উৎসর্গ করেছি। কিন্তু কখনোই লেখাগুলো ফেসবুকে প্রকাশ করিনি। এমনকি মাকেও দেখাইনি।

আমার জীবনের প্রথম কবিতা মাকে নিয়ে লেখা। সেই কবিতা পড়ে আমার মা আমাকে ধরে কেঁদেছিল। তার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন মাকে কোনো লেখা পরতে দেইনি। আমার মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারি না। মা কাঁদবে সেই ভয়েই হয়তো।

কবিতাটির নাম ছিলো "আমার মা"। কবিতাটির শেষ কিছু লাইন ছিলো-

ভালোবাসি কিনা জানি না!
তবে তোমার চোখের পানি,
আমার সহ্য হয় না।

আজ আমি যা, যতটুকুন সার্থক, সবটুকুই মায়ের অবদান। জীবনে এমন মায়ের কথা কারো কাছে শুনিনি। আমার মায়ের মত অন্য কোনো মা জীবনে এত কষ্ট করেছে কিনা তাও আমার জানা নেই। হয়তো সব মা-ই নিজের সন্তানের জন্য এত কষ্ট নির্দ্বিধায় সহ্য করে নিতে সব সময় রাজি থাকবেন।

এখনো আমার মা কষ্ট করে যাচ্ছেন। নিজের জন্য না। আমার জন্য। আমার ছোট্ট বোনটার জন্যে।

মা বিষয়টা আমার কাছে সব সময় বেশ আবেগপ্রবণ। তাই মাকে নিয়ে কারো সাথে খুব একটা কথা বলি না। তবে সবার কথাই মার সাথে করি।

আমার মা আমাকে শাসন করেন। জন্মের পর এতগুলো বছর পার করেছি তার পরও। তবে মজার বিষয় কি আমার কাছে কোনো দিনও খারাপ লাগেনি। স্ব-শরীরে শাসন করার অধিকার তো শুধু তারই আছে।

একটা ঘটনা বলি আপনাদের-

কলেজে যাবো। দেরি হয়ে গেছে।
-একটা রুটি খেয়ে নে।
-এখন না মা। পরে। এসে খাবো।
-এতক্ষন থাকবি কি করে? আয়! খাওয়ায় দেই।

মা আমার মুখে রুটি দেয়ার জন্য হাত বাড়ায়। আমি হাতটা সরিয়ে দেই। মায়ের হাত থেকে ডালে ভিজানো রুটির টুকরোটা পরে যায়। মা কিছু বললেন না। মাটি থেকে উঠিয়ে নিলেন রুটির টুকরোটা। বাসার থেকে বের হয়ে বুঝলাম খুব খারাপ কাজ করে ফেলেছি। সেই সারাটা দিন কেটেছিলো আমার অপরাধবোধ এর সাগরে হাবুডুবু খেতে খেতে। বাসায় এসে সোজা মায়ের রুমে যাই। মা শুয়ে ছিলেন বিছানায়। মায়ের পা ধরে বিছানায় বসি আমি। আচমকা স্পর্শে চমকে উঠে বসেন তিনি। আমাকে দেখে আমার মাথায় হাত রাখেন।
-কিরে বাবা! কি হয়েছে?
-কিছু না মা।
মায়ের স্বভাবিক কথা-বার্তা শুনে আমি বেশ আশ্চর্য্য হই।
-তোর জন্য। তোর বাবার জন্য। তোর বোনের জন্য। তোদের জন্যই সব করি।
-আমি জানি মা! ক্ষমা করে দাও।
-ক্ষমা আমি তোকে তখনি করেছি গাধা! তুই যতই বড় হোস না কেনো আমার কাছে তো সেই ছোট্ট অমিত। আর ভুলতো ছোটরাই করে।
-Sorry মা। কখনো করবো না।
-হয়েছে! যা এবার গোসল সেরে আয়। আমি ভাত মাখাই তোর জন্য।
অনুভব করলাম চোখের কোনায় জল জমেছে আমার। অনেক কৌশলে চোখ মুছে একছুটে রুম থেকে বের হয়ে আসলাম।

এমনি আমার মা। বহুগুণে গুণান্বিত। জীবনে অনেক উত্থান-পতন ছিলো। সবাই জানে না সেই সব দিনের কথা। শুধু ২জন জানে। আমার মা। আর আমার এক শুভাকাঙ্ক্ষিণী। তবে সেই সময় আমায় আগলেছ তুমি মা।

অনেক বার বলেছি তোমাকে। আবারো বলতে চাই। বারবার বলতে চাই।

অনেক ভালোবাসি তোমায় মা। তবে এতটাও না যতটা তুমি আমাদের ভালোবাসো। ভুল হলে তুমি ক্ষমা করো জানি। তবুও ক্ষমা করে দিও!

সবাইকে "মা" দিবসের শুভেচ্ছা। শব্দটির প্রতি অবহেলা করো না। এর ক্ষমতা অকল্পনীয়!
ভালোবাসি তোমায়!
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×