somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেইনকোর্ট পরা মেয়েটা

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুল কাঁটা, দাড়ি সেইভ করা আমার কাছে নিতান্তই একটা ওয়েস্ট অফ টাইম মনে হয়। যেই জিনিষ কাল বাদে পরশুই আগের মত হবে সেটার পেছনে এত ঘন ঘন সময় নষ্ট করার কি আছে আমি বুঝি না। তবুও কাছের মানুষগুলোর চাপাচাপিতে বাধ্য হয়েই ঘন ঘনই আমার এই কাজটা করতে হয়।

ক্লিন সেইভ করেছি গত পরশু। আজকে দেখা করতে গিয়েছিলাম প্রেমিকার সাথে। মেয়েটার মাথায় ছীট আছে। ব্যাপারটা আমি জেনেও মেয়েটাকে শক্ত করে ধরে রেখেছি। অনেকটা স্বার্থপরের মত, নিজের জন্য। মেয়েটার পাগলামীগুলো দেখি, সহ্য করি। এই সহ্য করাতেও একটা প্রশান্তি আছে। আমি মেয়েটাকে সামন্য পরিমান প্রয়োজন মাফিক ভালোবাসি। কিন্তু মেয়েটা ভাবে আমি তাকে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসি। সামান্য যে কোনো বিষয়কে বা জিনিষকে এক মুহুর্তে সৌর জগত সমান বড় বানিয়ে ফেলার একটা অদ্ভুত ক্ষমতা আছে মেয়েটার। আজকেও এমনি এক ক্ষুদ্র বিষয়কে বড় বানিয়ে নিজেই মুখ ফুলিয়ে বসে ছিলো সকাল থেকে। বিকাল ৫টার দিকে হটাত ফোন দিয়ে ধমকের সুরে বললো-
“এই, কি করো?”
“কিছু না। বসে আছি। বলো।”
“এক্ষুনি এলাকায় আসো। আমি চা খাবো। আমাকে নিয়ে ধানমন্ডি যাবা।”
“চা খেতে ধানমন্ডি যাওয়া লাগে?”
“আমি বৃষ্টিতে ভিজবো তারপর রবীন্দ্র সরবরের এলাচি দেয়া দুধ চা খাবো। জলদি আসো। না হলে আমি একাই গেলাম!”
মেয়েটা ঐদিকটার রাস্তা ঘাট তেমন একটা চিনে না, তার উপরে আবার বৃষ্টি। একা চলে গেলে কত দিনের জন্য আমার উপরে তার পার্সোনাল গজব নেমে আসবে এটা ভেবে তারাহুরা করে রেডি হলাম।

বছরের এ সময়টায় ভালো শীত না পড়লেও হালকা শীত পড়ার কথা ছিলো। কিন্তু কিসের শীত? এ তো ঝুম বৃষ্টি।

হাতিরঝিল হয়ে ততক্ষনে কাওরান বাজার যেয়ে নেমেছি। নেমেই দ্বিতীয় বারের জন্য টের পেলাম কি পরিমান বৃষ্টি হয়েছে। রাস্তার অবস্থা দেখে মনে মনে প্রেমিকাকে শুভেচ্ছা জানালাম। তার সাথে দেখা করার জন্য তার প্রেমিক আক্ষরিক অর্থেই সাত সাগর তেরো নদী পারি দিতে চলেছে। শুভেচ্ছা পাওয়ার মতই ঘটনা। আশেপাশে কোনো রিক্সা না দেখে আল্লাহর নাম নিয়ে হাঁটু পানিতে নেমে পড়লাম।

পানিতে নেভীদের মত যুদ্ধ শেষ করে ফার্মগেটে পৌঁছেই তাকে দেখতে পেলাম। চোখ বড় বড় করে সে আমার দিকে চেয়ে আছে। ঝারি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমি মনে মনে। পানির কারণে আমার আসতে দেরী হওয়ায় মেয়েটার অনেকক্ষণ একা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমাকে অবাক করে দিয়ে সে বললো-
“তোমাকে SRK এর মত লাগছে দেখতে। আমার SRK।”
আমি যতবারই ক্লিন সেইভ করি ততবারই সে আমাকে এই কথাটা বলে। আর আমি প্রতিবারই অবাক হই। আমি মুচকি হেসে রেইনকোট পড়া মেয়েটাকে বললাম-
“তোমাকে সুন্দর লাগছে বরাবরের মত।”
কথাটা শেষ করেই ওর হাতটা ধরে হাঁটা শুরু করালাম।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×