somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যাশা ও প্রাপ্তির গরমিল

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটির দিন গা এলিয়ে টিভি দেখার মজাই আলাদা। তবে অনেক চ্যানেলের ভিড়ে, কোনো নির্দিষ্ট একটি চ্যানেলে স্থির হওয়া এখন অনেক কঠিন হয়ে পড়েছে । হঠাৎ টেবিলে জমে থাকা পত্রিকার একটি শিরোনামে চোখ পড়ে গেল, “আইভি এখন গাজীপুরে” এবং ঠিক সেই মুহূর্তে এটিএন নিউজে, যোগাযোগ মন্ত্রীর সিটি করপরেশন নির্বাচন ভাবনা “নিউজ আনকাট” । আমার মত সাধারণ মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম এই লেখালেখি ,তাই লেখাটা শুরু করলাম,জানিনা শেষ পর্যন্ত শেষ হবে কিনা ।
সেলিনা হায়াত আইভি এখন খুব পরিচিত একটি নাম সবার কাছে , আর আমাদের মত তরুনদের কাছে উনার বেক্তিত্ব মেগনেটিক ফিল্ড এর মত । আমার সৌভাগ্য হয়েছে বা মাঝে মাঝেই হয় ,উনার সাথে কথা বলার । কিন্তু এই কথাবার্তা কখনই নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে উনার চিন্তাভাবনা বা সামাজিকতার গণ্ডি পাড় হয়ে রাজনীতির দিকে মোড় নেয়নি । ঘরোয়া পরিবেশে, সামাজিক অনুষ্ঠানে বা উনার কর্মক্ষেত্রে যখনি দেখা হয়েছে , মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি তার দিক দর্শন। মা এবং জীবন সঙ্গিনী ছাড়া আর কোনো নারীর বেক্তিত্ব আমাকে এতটা মুগ্ধ করেছে কিনা তা এই মুহূর্তে মনে পরছে না ।
এখন প্রসঙ্গে আসি , আমার দৃষ্টিতে , আইভি আপার বিজয়ের মুল কারন গুলো ছিল,
১ পৌরসভার মেয়র হিসেবে কর্মদক্ষতা , নেতৃত্ব গুনাবলি এবং বেক্তি ইমেজ,
২ পিতার রাজনৈতিক ঐতিহ্য এবং অবদান,
৩ সরকারদলীয় প্রার্থীর অযোগ্যতা,
৪ সরকার বিরোধী ভোট ব্যাংক,
৫ সরকার এবং সরকারদলীয় লোকদের সীমাহীন দুর্নীতিতে অসন্তুষ্ট ভোটার ।
এক কথায় সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত মেয়র । যদিও উনি একজন রাজনীতিবিদ,কিন্তু জনগণ রাজনীতির গোলকধাধার বাইরে এসে উনার হাতে নেতৃত্ব সপে দিয়েছে ।
কিন্তু এই মেয়র যখন জনতার মঞ্চে দাড়িয়ে বলেন, নেত্রী আপনার দুয়া ছিল বলেই আমি মেয়র নির্বাচিত হয়েছি, তখন আমার মত তরুনদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আইভি আপা , আপনার জন্য শেখ হাসিনা কি দুয়া করেছিলেন তা পুরো বাংলাদেশ দেখেছে , তা পুরো বাংলাদেশ জানে। একজন প্রতিমন্ত্রী মর্যাদাসম্পন্ন বেক্তি , স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় অংশগ্রহন কতটুকু আইনসিদ্ধ এবং কতটুকু নৈতিক এই বিবেচনাবোধ আপনার থাকা উচিৎ ছিল । হয়তোবা নেত্রীকে খুশি করার জন্য বা দীর্ঘ দিনের সহকর্মী আজমত কে সমর্থন দেয়ার জন্য গিয়েছেন । কিন্তু জনগণ আপনার এই আইনভঙ্গের উদাহারন কতটুকু সমর্থন করে তা প্রশ্নবিদ্ধ ।
আপনি জনগণ কে খুশি রাখুন , জনগণের শক্তি শেখ হাসিনা , খালেদা জিয়ার থেকে অনেক বেশি এবং তার প্রমান আপনি । এই শক্তিকে খাটো করে , প্রধানমন্ত্রী খুশি হবে এমন রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকার সবিনয় অনুরোধ ।
শুনেছি আপনি বলেছেন , “ প্রধানমন্ত্রী বামদের কথা শোনেন, আমি শুনলে অসুবিধা কোথায় ? কোনো অসুবিধা নাই , আপনি জনগনের কাছে গ্রহণযোগ্য বামদের কথা শুনুন , কিন্তু দয়া করে আত্মস্বীকৃত নাস্তিকদের কাছ থেকে দূরে থাকুন ।
আমরা ধর্মান্ধ নই , ধর্মানুরাগী, আমাদের ধর্মে একজন মুসলমানের বিদেহি আত্মার মাগফেরাত কামনায় প্রদীপ জালিয়ে নদিতে ভাসিয়ে দেয়ার বিধান নেই , নেই ব্যস্ত সড়কের পাশে শহিদ মিনারে প্রতিনিয়ত উচ্চস্বরে গান বাজনা করার । ধর্মীয় অনুভুতিতে আঘাত করে এমন কাজের নেতৃত্ব আপনি দিবেন না ,এই আশাই জনগণের ।
আপনি শিক্ষিত, মেধাবি এবং প্রতিভাবান রাজনীতিবিদ, জনগণের সাথে সংশ্লিষ্টতা আপনার অনেক বেশি । আপনার মত একজন নারীর ভুল ধরার ধৃষ্টতা ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে
দেখবেন । হয়তবা আপনি যা করছেন তাই ঠিক, শুধু আমার চোখে দৃষ্টি একটু বাকা তাই সবকিছু ভুল মনে হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×