বারুখ স্পিনোজা
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৬৩২ সালের ২৪ নভেম্বর নেদারল্যান্ডসের আমস্টারডামে জন্মগ্রহণ করেন ইহুদি বংশোদ্ভূত ওলন্দাজ দার্শনিক বারুখ স্পিনোজা। তিনি আধুনিক যুগের অন্যতম যুক্তিবাদী মৌলিক দার্শনিক হিসেবে স্বীকৃত। তার মতে, জীব জগতের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে পৃথিবীতে শান্তি ও সুখ প্রতিষ্ঠা করার জন্য মানুষের যা করা দরকার তার স্বরূপ অনুসন্ধান করাই দার্শনিকের মূল লক্ষ্য। অষ্টাদশ শতকে আলোকিত যুগের যে সূচনা হয়েছিল তার ভিত্তি হিসেবে স্পিনোজার কর্মকে মানা হয়। স্পিনোজার বাবার নাম জি মিগুয়েল এবং মায়ের নাম আনা ডেবোরা। বাবা ছিলেন একজন ব্যবসায়ী। শৈশব থেকেই স্পিনোজা শিক্ষা-দীক্ষা ও বেড়ে ওঠার প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা লাভ করেছিলেন।
স্কুলের গণ্ডিবদ্ধ পড়াশোনার পাশাপাশি স্পিনোজা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতেন। তার পারিবারিক ভাষা ছিল স্প্যানিশ। স্প্যানিশ ছাড়াও তিনি লাতিন, পর্তুগিজ, ইতালীয়, ওলন্দাজ এবং ফরাসি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। স্পিনোজা এক সময় ইহুদি ধর্মবিরোধী প্রচারণা চালান। এর ফলে তাকে ইহুদি সম্প্রদায় থেকে বের করে দেয়া হয়। এরপর তিনি আমস্টারডামে নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন। এ সময় তার পেশা ছিল কাচ পরিষ্কার করা। কয়েকটি বিখ্যাত গ্রন্থ প্রকাশ করে ১৬৬০-এর দশকের প্রথম দিকে স্পিনোজা সাড়া ফেলে দেন।
১৬৭৭ সালের ২১ ফেব্রুয়ারি হেগে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। নিরোহ মানুষ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন