somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব দেশ (রং-২)

০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

------আজব দেশ------

আজব দেশে,আজব রাজা,
বড়ই অদ্ভুদ আইন কানুন।
কেমন তাদের চাল-চলন,
একটু নাহয় আজ শুনুন।

হাসলে পরে বিপদ আছে,
কাটা হবে চুল,
কাঁদ যদি বুক ভাসিয়ে,
তবেই পাবে ফুল।
গান গেওনা সুর দিয়ে ভাই,
পাছে ধরতে হবে কান,
সদুপদেশ কখনো কাওকে দিলে,
নেওয়া হবে প্রাণ।
নদী দিয়ে চলবে গাড়ি,
রাস্তা মাঝে ভাসবে নৌ।
যুবতিরা থাকবে ঘরে বসে,
কেবল বৃদ্ধারাই সাঁজবে নতুন বউ।
শীতের দিনে থাকবে উদোম-বুদোম,
গরমেতে পরবে সোয়েটার ।
নতুন কাপড় পরবে যে,
শিকল বাঁধা হবে পায়ে তার
পড়া-লেখা করবে বোকা,
মুর্খরাই সেথায় বুদ্ধিমান।
আদালতে উঠলেই হবে ফাঁসি,
লাগবেনা হায় কোন প্রমাণ।
রাত্রি-নিশি থাকবে জেগে,
ঘুমাবে সকাল-বিকেলে,
উল্টো-পাল্টা করবে যে,
পঁচা বৃহস্পতি আছে তার কপালে।
গরু-মহিষ যে খাবার খাবে,
তোমাকেও তা খেতে হবে,
সবাই মানুষ,সবাই পশু,
মিলে-মিশে সবাই রবে।

আজব দেশে যাইনি আমি,
এবার যাব বলে ভাবছি।
নেইতো আজ মাঘের শীত,
তবুও কেন যেন খুব কাঁপছি

মীর ইমাম
৩১/০৫/২০০৭ ইং

--------------------------------------------------------------------
অফটপিক;- একটা ফোরামে অনেক ছড়া/কবিতা দেওয়ার পরে ,,,একজন এই লেখায় মন্তব্য করে ছিলেন ,"RONG nice poem..
bhai jaan, apne ar deri koren na, ta na hole, onno keo apnar ai poem gula niye boi ber kore felbe, tokhon ar apnar kisu korar thakbe na... tai shomoy thakte apni age vagei boi ber koren apnar kobita gula niye.
ami apnar boier 4 copy kinbo... 1 ta amar friend er jonno, 1 ta amar baba-mar jonno, 1 ta amar choto boner jonno ar 1 ta amar jonno "
(সেদিন যা পেয়েছি,তাতেই আমি খুশি,,,,,আমার আর কোন চাওয়া নেই)
*আরেকটা কথা,,,,,যারা অন্যের লেখা চুরি করেন তাদের আমার বলার কিছুই নেই (কারণ আমার দৃষ্টিতে তারা মানষিক ভাবে অসুস্হ)
------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×