somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপি করিম

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কলেজে পড়ি, আমরা তিনজন বন্ধু একই সঙ্গে অপি করিমের প্রেমে পড়লাম, ১৯৯৭-৯৮ সালের ঘটনা। ভয়াবহ সেই প্রেম। রাতে ঘুমের ভিতর স্বপ্ন-দুঃস্বপ্নও দেখা শুরু করলাম। একবার হাতাহাতিও হয়ে গেলো। তারপর একদিন আমাদের কলেজে অনেকটা অপি করিমের মতো দেখতে একটা মেয়ে ভর্তি হয়ে গেলো। শাদা সালওয়ার-কামিজের ওপর লাল রঙের একটা ওড়না পরতো মেয়েটা, কাঁধে থাকতো সবুজ রঙের চটের ব্যাগ। যথারীতি আমরা দলবেঁধে সেই মেয়েটার প্রেমে পড়ে গেলাম। ভয়াবহ সেই প্রেম। রাতে ঘুমের ভিতর স্বপ্ন-দুঃস্বপ্নও দেখা শুরু করলাম। একবার হাতাহাতিও হয়ে গেলো। তারপর একদিন আমরা মেয়েটার বাড়ির সামনে দিয়ে দলবেঁধে প্রতিদিনের মতো হাঁটতে বের হলাম। মেয়েটা তাদের উঠানের কসমস ফুলের বাগানে দাঁড়িয়ে ছিলো। আমাদের দেখলো। আমাদের মধ্য থেকে হাতের ইশারায় আমাকে ডেকে নিলো, আমার হাতের ভাঁজে দীর্ঘ ডাঁটাসহ একটা রৌদ্ররং কসমস ফুল গুঁজে দিলো। আর আমরা বন্ধুরা আলাদা হয়ে গেলাম। আমি একা একা হাঁটি সেই রাস্তায়। হাঁটতে হাঁটতে জানতে পারলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে তার প্রেমিকের সঙ্গে। বন্ধুদের জানালাম না কথাটা, আবার তাদের সঙ্গে বসে অপি করিমের নাটক দেখা শুরু করলাম, জমাতে শুরু করলাম খবরের কাগজের বিনোদন পৃষ্ঠা থেকে কেটে নেয়া অপি করিমের ছবি।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×